SSC Scam: আপনারা কী তদন্ত করতে জানেন না? সিবিআইকে প্রশ্ন বিচারকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের আদালতের ভৎসনার মুখে পড়তে হল সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মপদ্ধতি নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন বিচারক। অভিযুক্ত আবদুল খালেকের সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার যোগ থাকলেও কেন সেই কথা উল্লেখ নেই সিবিআইয়ের কেস ডায়েরিতে? সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। তাঁর কথায়, আপনারা কী তদন্ত করতে জানেন না?

আরও পড়ুনঃ এপ্রিল মাসের মধ্যেই ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ, বড় খবর দিলেন শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার আলিপুর জজ কোর্টে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত আবদুল খালেকের মামলা চলছিল। সেই শুনানি চলাকালীন বিচারক জানান, আবদুল খালেকের সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার যোগের কথা বলছে সিবিআই। সেকারণেই জেলে গিয়ে জেরার জন্য আবেদন করেছে সিবিআই। কার্যত কড়া সুরেই বিচারক বলেন, বিষয়টি যথাযোগ্য কর্তৃপক্ষকে জানানো ছাড়া বিকল্প রাস্তা দেখতে পাচ্ছি না। না হলে আমি সমস্যায় পড়ব। কেন শান্তিপ্রসাদকে গ্রেফতার দেখানো হচ্ছে না? এবিষয়েও প্রশ্ন তুলেছেন বিচারক।

cbi 1 2
আপনারা কী তদন্ত করতে জানেন না? ফের বিচারকের প্রশ্নের মুখে সিবিআই 

বিচারকের কাছে আইনজীবী বলেন, একটা মামলায় গ্রেফতার হওয়া কোনও ব্যক্তির নাম অন্য মামলায় থাকলে তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়ে থাকে। সেক্ষেত্রে এমনিই গ্রেফতার হয়ে যান তিনি। শান্তিপ্রসাদের ক্ষেত্রে কিছুই উল্লেখ করেনি সিবিআই। বরং তাঁর লিখিত বয়ান নেওয়ার জন্য আবেদন জানানো হয়। বিচারকের প্রশ্ন ছিল, শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে না নিয়ে কী করে এই আবেদন করল সিবিআই? আমি যদি এটা লিখিত পরীক্ষার জন্য অনুমোদন দিই, তাহলে গোটা বিষয়টা বেআইনি হবে। সেটা আমি মেনে নেবো না।

আপনারা কী তদন্ত করতে জানেন না? ফের বিচারকের প্রশ্নের মুখে সিবিআই 

cbi raids 56 locations across country in crackdown against child porn 1 1
আপনারা কী তদন্ত করতে জানেন না? ফের বিচারকের প্রশ্নের মুখে সিবিআই 

নিয়োগ দুর্নীতি মামলায় এদিন পার্থ চট্টোপাধ্যায় সহ আরও ১৩ জনকে আদালতে পেশ করা হয়। সেখানে সিবিআইয়ের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক কারণ তুলে ধরা হয়। অন্যদিকে, এদিন পরিচিত মহলে পার্থ বলেন, আমি নিয়োগকর্তা নই, আমি মন্ত্রী ছিলাম। আমি এ কাজকে সমর্থন করি না, করব না। তবে কী গোটা বিষয়টি স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কোর্টে ঠেলে দিলেন তিনি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত