এপ্রিল মাসের মধ্যেই ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ, বড় খবর দিলেন শিক্ষামন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগেই বিপুল আকারে নিয়োগ হতে চলেছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে। বৃহস্পতিবার তেমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী জানান ‘‘এপ্রিল মাসের মধ্যেই আমরা ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে পারব।

আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষা প্রদানে স্থগিতাদেশ, জানালেন শিক্ষামন্ত্রী

43
এপ্রিল মাসের মধ্যেই ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ, বড় খবর দিলেন শিক্ষামন্ত্রী

আমরা এটা আশা করতে পারছি। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ চলছে।’’প্রাথমিকে আরও কিছু শূন্যপদ চিহ্নিত করেছে স্কুল শিক্ষা দপ্তর। সেগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এপ্রিল-মে মাসের মধ্যে স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

40

গত বছর অক্টোবর মাসে রাজ্যের প্রাথমিক স্কুলে প্রায় ১১,৭৬৫টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। ইন্টারভিউ শুরু হয়েছিল ডিসেম্বরের শেষে। সম্প্রতি অষ্টম দফার ইন্টারভিউয়ের সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই দফায় আগামী ২০ থেকে ২১ মার্চ পর্যন্ত কর্মস্থান হিসাবে হাওড়া জেলা নির্বাচনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।

এপ্রিল মাসের মধ্যেই ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ, বড় খবর দিলেন শিক্ষামন্ত্রী

41

দুর্নীতির তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। লাগাতার শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে আন্দোলন করছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। তার মাঝেই রাজ্যে ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত