Kuntal on Partha: পার্থ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ কুন্তলের, হাতিয়ার খুঁজে পেল ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সেখানে ইডিকে কুন্তল জানিয়েছেন, জেলের মধ্যেই দুই জনের মধ্যে বেশ কিছু বক্তব্যের আদান প্রদান হয়েছিল। সেখানেই কুন্তলকে পার্থ চট্টোপাধ্যায় জিজ্ঞেস করেন, কেন তুমি আমার নাম নিয়েছ? তুমিই কি আমায় টাকা দিয়েছ? কেন আমার নাম নিলে ইডির আধিকারিকদের সামনে। পার্থ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ কুন্তলের। যা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Gopal and Haimanti: নিজেদের দুর্নীতি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে, কুন্তল সম্পর্কে বিস্ফোরক গোপাল

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই বক্তব্য ইডির কাছে তুলে ধরেছেন যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। পুরোটাই বয়ানের আকারে নেওয়া হয়েছে। সূত্রের খবর, ইডির তরফে এই সমস্ত বক্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পেশ করতে চলেছে ইডি। অর্থাৎ, পার্থ চট্টোপাধ্যায় অন্য অভিযুক্তদের ওপর প্রভাব খাটাতে চাইছে। এই অভিযোগ তুলে ধরতে পারে তদন্তকারী সংস্থা।

পার্থ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ কুন্তলের, কী মন্তব্য ইডির? 
পার্থ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ কুন্তলের, কী মন্তব্য ইডির? 

এর আগে অবশ্য মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছেও একই প্রশ্ন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই সূত্রে খবর। জানা গেছে, তাপসকে পার্থ জিজ্ঞেস করেন, কুন্তল কি তাঁকে টাকা দিয়েছে? কুন্তলের সঙ্গে তাঁর যোগ কোথায়? অভিযোগ, জেলের ভিতরে থেকে পার্থ চট্টপাধ্যায় অন্যান্যদের ওপর যে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তা একপ্রকার স্পষ্ট।

পার্থ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ কুন্তলের, কী মন্তব্য ইডির? 

পার্থ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ কুন্তলের, কী মন্তব্য ইডির? 
পার্থ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ কুন্তলের, কী মন্তব্য ইডির? 

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে কুন্তল ঘোষের নাম উঠে আসে। তাপসের দাবি ছিল, কুন্তল তাঁর কাছ থেকে টাকা নিয়েছে। আবার কুন্তলের বক্তব্য ছিল, সে সমস্ত টাকা দিয়েছে গোপাল দলপতিকে। গোপাল দলপতি মারফত সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চলে যেত। সম্প্রতি গোপাল স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করেও চাঞ্চল্য ফেলে দিয়েছে কুন্তল। যা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর