Gopal and Haimanti: নিজেদের দুর্নীতি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে, কুন্তল সম্পর্কে বিস্ফোরক গোপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে এখন অন্যতম চর্চিত নাম গোপাল দলপতি। এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখোমুখি হতে হয়ছে তাঁকে। কিন্তু গত কয়েকদিন ধরেই বেপাত্তা ছিল গোপাল। তাঁর খোঁজ শুরু করেছে সিবিআই। নিজেরই অন্তর্ধান রহস্য মিটিয়ে ফিরলেন গোপাল। তিনি জানিয়েছেন, সিবিআইকে বলেই দিল্লিতে এসেছি। মামলা মিটিয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে ফিরব।

আরও পড়ুনঃ Derby: কলকাতা ডার্বি, মোহনবাগানের লক্ষ্য তৃতীয় স্থান, ইস্টবেঙ্গলের কাছে সম্মানরক্ষা, কী বললেন দুই কোচ

একইসঙ্গে কুন্তল সম্পর্কে বিস্ফোরক তথ্য তুলে ধরেনি তিনি। সেখানে তিনি বলেন, মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় তাঁর থেকে নথি নিয়েছিল কুন্তল। সেই নথি থেকে হৈমন্তীর নাম উঠে এসেছে। এখন নিজেদের দুর্নীতি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে। এক সংবাদমাধ্যমকে দেওয়া গোপালের এই মন্তব্য ঘিরে নতুন করে নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজেদের দুর্নীতি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে, বিস্ফোরক গোপাল
নিজেদের দুর্নীতি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে, বিস্ফোরক গোপাল

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছিল গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর। তখন থেকেই চাঞ্চল্য ছড়িয়েছিল। টানাপোড়েন শুরু হয়েছে হৈমন্তীকে নিয়েও। তবে সেই জলঘোলার মধ্যেই গোপাল দলপতির বক্তব্য, ৩ থেকে ৪ তারিখের মধ্যে সিবিআই দফতরে উপস্থিত হবেন তিনি। এমনকি এই মামলায় যেভাবে হৈমন্তীকে ফাঁসানো হচ্ছে সেটা সঠিক নয়। পাশাপাশি নিজেদের সম্পর্ক নিয়ে গোপাল বলেন, হৈমন্তীর সঙ্গে তাঁর ডিভোর্সের মামলা চলছে। এই মুহুর্তে কোথায় রয়েছেন তিনি, তা জানেন না।

নিজেদের দুর্নীতি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে, বিস্ফোরক গোপাল

নিজেদের দুর্নীতি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে, বিস্ফোরক গোপাল
নিজেদের দুর্নীতি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে, বিস্ফোরক গোপাল

অন্যদিকে, হৈমন্তীর বাড়ির বাইরে থেকে রোল নম্বরের শিট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রহস্য ঘনীভূত হতে শুরু করেছে। শিক্ষামহলের একাংশ এবং তদন্তকারীদের একাংশ মনে করছেন, এগুলো আসলে রোল নম্বরই। তবে কীসের এই নম্বর, তা এখনও ধোঁয়াশায় ঢাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর