নজরবন্দি ব্যুরোঃ দল তাঁকে বহিষ্কার করলেও দলের সঙ্গে আত্মিক যোগের কথা বারবার উল্লেখ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কারণ একটা সময় দলের সংগঠন থেকে কর্মকাণ্ড, নিজেই সবটা সামলেছেন তিনি। তৃণমূল সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে। সে প্রসঙ্গে কিছুই বলতে চাইলেন না। বরং আদালত থেকেই নতুন বছরের শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়।


স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এদিন পার্থ চট্টোপাধ্যায় সহ আরও ১৪ জনকে আদালতে পেশ করার কথা। এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের আদালতে পেশ করা হয়। সেই সময়েই সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, কুন্তলের চিঠি সম্পর্কে এবং বিরোধীদের প্রতি সিবিআইয়ের ভূমিকা নিয়ে। এদিন এবিষয়ে কিছুই বললেন না পার্থ চট্টোপাধ্যায়। শুধু জানালেন, বাংলা শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তৃণমূল সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে, শুনে চুপ থাকলেন পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় গত জুলাই মাস থেকে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বারবার আদালতের কাছে জামিনের আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি। বরং আশা করা হচ্ছে কুন্তল ও পার্থর যোগ দেখিয়ে বৃহস্পতিবার আরও একবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিতে চলেছে তদন্তকারী সংস্থা।









