West Bengal BJP: ৮০ শতাংশই নিষ্ক্রিয়, পঞ্চায়েতে প্রার্থী কারা? শাহ সফরের আগে চিন্তায় বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের মরশুম আরও একবার দলের প্রস্তুতি খতিয়ে এখতে চান অমিত শাহ। শুক্রবার শাহের হাতে সেই রিপোর্ট যাওয়ার আগে জেলা সভাপতি ও ইনচার্জদের নিয়ে বৈঠকে বসতে চলেছে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ বিজেপির জন্য মোটেই সহজ নয়। বিশেষ করে ৮০ শতাংশ কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ায় চিন্তায় গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ Tapsia Fire: ভস্মীভূত তিলজলা এলাকার একটি কারখানা, মৃত ২

সূত্রের খবর, এদিন তিন দফায় বৈঠক করবেন বিজেপি নেতারা। সেখানে প্রাথমিক স্তরে থাকবে পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের সমস্ত জায়গায় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে এবার বিজেপি সক্ষম হলেও কর্মীদের সক্রিয়তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে চলেছে জেলা নেতৃত্ব। গতবার গ্রাম পঞ্চায়েতস্তরে পদ্ম প্রতীকে জয়ীদের ৮০ শতাংশের সঙ্গেই যোগাযোগ করেনি রাজ‌্য নেতারা। অর্ধেক জেলা সভাপতিরা তাদের চেনেই না। পাশাপাশি প্রার্থী বাছাই না হওয়ার কারণে ফের সমস্যায় পড়তে হতে পারে গেরুয়া শিবিরকে।

340292679 1407113230053178 7179485053986618350 n
৮০ শতাংশই নিষ্ক্রিয়, পঞ্চায়েতে প্রার্থী কারা? বাছাই শুরু করল বিজেপি 

বৈঠকে দ্বিতীয় অধ্যায়ে থাকবে বুথ সশক্তিকরণ নিয়ে। সেই রিপোর্ট নিয়েও মোটেই সন্তুষ্ট নন দলের নেতারা। তাঁদের বক্তব্য, যে লক্ষ্য নিয়ে এই বুথ সশক্তিকরণ অভিযান শুরু হয়েছিল, তার অনেকটাই পুরণ হয়নি। কেন নিচুতলার সংগঠন গড়ার কাজে সাফল্য এল না, সেই প্রশ্ন উঠেছে দলের মধ্যেই। ফলে এই দু’টি বৈঠকেই আজ সুনীল বনসল থেকে মঙ্গল পাণ্ডেদের তোপের মুখে পড়তে চলেছেন রাজ‌্য নেতারা।

Rally Bharatiya Janata Party BJP Narendra Modi India April 2019

সেদিক থেকে দেখতে গেলে উত্তরবঙ্গে এখনও বিজেপি সংগঠন মজবুত থাকলেও দক্ষিণবঙ্গের সংগঠন নিয়ে চিন্তায় অনেকেই। হাওড়া, হুগ্লি এবং দুই ২৪ পরগণায় বিজেপি কোনও সাফল্য সেভাবে অর্জন করতে পারেনি। এমনটাই দলীয় সূত্রে খবর। বিজেপির এই সাংগঠনিক দুরাবস্থার ছবি অমিত শাহের কাছে তুলে ধরবে বিজেপি নেতৃত্ব।

৮০ শতাংশই নিষ্ক্রিয়, পঞ্চায়েতে প্রার্থী কারা? বাছাই শুরু করল বিজেপি 

340466538 1847801035604428 4658370695916106742 n
৮০ শতাংশই নিষ্ক্রিয়, পঞ্চায়েতে প্রার্থী কারা? বাছাই শুরু করল বিজেপি 

গত বিধানসভা নির্বাচনের পর বাম-কংগ্রেসের কামব্যাক নিয়েও চিন্তায় রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যে কীভাবে বসে যাওয়া কর্মীদের পুনরায় মাঠে ফেরানো যায়, তা নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চলেছেন অমিত শাহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত