HomeTagsPartha Chaterjee

Partha Chaterjee

SSC-TET Scam: দুর্নীতি চক্রের মাথাদের তৈরি রেটচার্ট কেমন ছিল? দেখেই চোখ কপালে উঠেছে ইডির

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। এরপরেই কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে একের পর তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। যার মধ্যে নিয়োগের জন্য প্রতিটি বিভাগে রেটচার্ট। দুর্নীতি চক্রের মাথাদের তৈরি রেটচার্ট কেমন ছিল? সেটা দেখেই চোখ কপালে উঠেছে ইডির।

SSC-TET Scam: অর্পিতার বাড়িতে ছিল কুন্তলের টাকা, বিজেপির যোগ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ তাপসের

অর্পিতার বাড়িতে ছিল কুন্তলের টাকা। অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল, সেখানে কুন্তলের টাকা ছিল বলে জানিয়েছে ইডি। সেই টাকা পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক প্রভাবশালী নেতাদের মাধ্যমেই যেত অর্পিতার কাছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেই নাম প্রকাশ্যে আনতে নারাজ ইডি।

Partha Chaterjee: আট মাস পরেও জেল হেফাজতে পার্থ, সিবিআইকে লিফটের কথা মনে করালেন বিচারক

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এদিন জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পার্থ সহ ৭ জনের ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। যদিও এদিন ৫ জন জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। আট মাস পরেও জেল হেফাজতে পার্থ।

Partha-Arpita: কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার, ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ

কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার। সেই মুর্তি ঘিরে চর্চা শুরু বিভিন্ন মহলে। স্যোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে সেই ছবি। আগামী ২৬ তারিখ প্রজাতান্ত্রিক দিবসের দিনেই সরস্বতী পুজো রয়েছে। সেকারণে স্কুল-কলেজ সহ একাধিক প্রতিষ্ঠানে চলছে চুড়ান্ত প্রস্তুতি।

Partha Chaterjee: আর কত সময় লাগবে? এবার ধর্না দিতে হবে, বক্তব্য পার্থর আইনজীবীর

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের জুলাই মাস থেকে জেলবন্দী রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বারবার পার্থকে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে প্রমাণ করার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে বৃহৎ ষড়যন্ত্রের কথা বলা হলেও তা এখনও প্রমাণিত হয়নি। প্রমাণ দেখলে আর কত সময় লাগবে? এবার ধর্না দিতে হবে, প্রশ্ন পার্থর আইনজীবীর।  

Partha Chaterjee: দিদির দূত নয় পার্থ, বেহালা পশ্চিমে সুরক্ষাকবচ দিল তৃণমূল

বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়ের গড় বলেই পরিচিত ছিল। কিন্তু নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁর বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। সেই কলঙ্ক ঘোচাতেই নতুন করে জনসংযোগে নেমেছে ঘাসফুল শিবির। দিদির দূত নয় পার্থ। পার্থর বেহালা পশ্চিম কেন্দ্রে প্রচারে গিয়ে নতুন করে সমস্যার সম্মুখীন হতে হবে। একথা ভেবেই লক্ষ্মণরেখা টানল তৃণমূল।

Partha-Arpita: জেলের ওয়ার্ডে থাকা খুবই কষ্টকর, শরীর ভালো নেই, আদালতে জানালেন পার্থ-অর্পিতা

নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়কে জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আগামী ৭ ফেব্রুয়ারি অবধি জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের কাছে পার্থ জানিয়েছেন শরীর ভালো নেই। অন্যদিকে, একই কথা জানিয়েছেন অর্পিতাও। তাঁর কথায়, জেলের ওয়ার্ডে থাকা খুবই কষ্টকর।

Trending Now