Partha-Arpita: কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার, ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৩ জুলাই থেকে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অনুপস্থিতিতে নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজো হয়েছে ছিমছামভাবেই। সেবার থিমের লড়াইয়ে জায়গা পায়নি পার্থ ও অর্পিতা। এবার বাগদেবীর আরাধনায় দেখা যেতে পারে বঙ্গ রাজনীতির নয়া চর্চিত যুগল অপা। অর্থাৎ, পার্থ ও অর্পিতার।

আরও পড়ুনঃ Madan on Hiraan: অভিষেকের সভাতেই যোগদান করবেন হিরণ! জল্পনা বাড়ালেন মদন

কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার, বাগদেবীর মণ্ডপে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা 
কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার, বাগদেবীর মণ্ডপে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা 

হাতে গোনা আর কয়েকদিন পরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। তাই চরম ব্যস্ততা রয়েছে কুমোরটুলি জুড়ে। তেমনই হঠাৎ দেখা মিলল পার্থ ও অর্পিতার মাটির রূপ। সরস্বতীর পাশাপাশি মৃৎশিল্পের আঁতুড়ঘর কুমোরটুলিতে রমরমিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন এই যুগল। শোনা যাচ্ছে, মানিকতলার একটি পুজো মণ্ডপের জন্যেই তৈরি হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়ের মাটির রূপ। বাঙালির ভ্যালেন্টাইন্স ডের নতুন আকর্ষণ।

242501304 232121552262562 6584687723383332683 n 1

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়। পার্থর বান্ধবী অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি নগদ টাকা, সোনার গয়না সহ একাধিক মূল্যবান জিনিসও। বিপুল অঙ্কের এই সম্পত্তি নিয়োগ দুর্নীতি থেকেই এসেছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। সেকারণেই প্রাক্তন শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিদেরও গ্রেফতার করা হয়েছে। প্রতিদিন নতুন করে রহস্য উন্মোচিত হচ্ছে। নাম জড়িয়েছে শাসক দলের নেতাদের

কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার, বাগদেবীর মণ্ডপে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা 

কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার, বাগদেবীর মণ্ডপে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা 
কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার, বাগদেবীর মণ্ডপে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তরা 

এরই মধ্যে কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার। সেই মুর্তি ঘিরে চর্চা শুরু বিভিন্ন মহলে। স্যোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে সেই ছবি। আগামী ২৬ তারিখ প্রজাতান্ত্রিক দিবসের দিনেই সরস্বতী পুজো রয়েছে। সেকারণে স্কুল-কলেজ সহ একাধিক প্রতিষ্ঠানে চলছে চুড়ান্ত প্রস্তুতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন