Madan on Hiraan: অভিষেকের সভাতেই যোগদান করবেন হিরণ! জল্পনা বাড়ালেন মদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি তারকা হিরণ চট্টোপাধ্যায় সত্যিই তৃণমূলে ফিরতে চলেছেন? সম্প্রতি বিজেপি বিধায়কের একটি ভাইরাল ছবি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সেই জল্পনায় ঘৃতাহুতি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে। একথা বলেই জল্পনা বাড়িয়েছেন তিনি। আগামী মাসে কেশপুরে অভিষেকের সভাতেই যোগদান করবেন হিরণ! প্রশ্ন রাজনৈতিক মহলের অন্দরে।

আরও পড়ুনঃ Anubrata Mondal: বীরভূমে বাদ বীর অনুব্রত, মমতার সফরে সিদ্ধান্ত তৃণমূলের

FnBKzDrWQAMdvne

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের নেতা অজিত মাইতির সঙ্গে হিরণের একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা ১০ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বসে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি নজরবন্দি। রবিবার সকালে সেই জল্পনার পারদ বাড়িয়ে দিলেন মদন মিত্র।

অভিষেকের সভাতেই যোগদান করবেন হিরণ, জল্পনা তুঙ্গে 
অভিষেকের সভাতেই যোগদান করবেন হিরণ, জল্পনা তুঙ্গে 

তিনি বলেন, কে যোগ দেবেন আর কে দেবেন না, এটা নেতৃত্বের ব্যাপার। অভিষেকের কাছে রাখা খামে অনেক হরিণ ধরা পড়ে গেছে। অভিষেকের প্যান্ডোরার বাক্স খুলে দিলে বাংলায় পতাকা তোলার লোক পাবে না বিজেপি। যদিও বিজেপির তরফে এই দাবি অসত্য বলে জানানো হচ্ছে। হিরণের আরও একটি ছবি বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে, যেখানে উধাও রয়েছেন অজিত মাইতি। নেই পিছনে তৃণমূলের কোনও লোগো।

অভিষেকের সভাতেই যোগদান করবেন হিরণ, জল্পনা তুঙ্গে 

অভিষেকের সভাতেই যোগদান করবেন হিরণ, জল্পনা তুঙ্গে 
অভিষেকের সভাতেই যোগদান করবেন হিরণ, জল্পনা তুঙ্গে 

যদিও তৃণমূল বিধায়ক অজিত মাইতির দাবি, একবার নয়, একাধিকবার গিয়েছে। সেদিন আমার সঙ্গে বসে আলোচনা করেছে। পাশের ঘরে অভিষেকের সঙ্গে বসে আলোচনা করেছে। অভিষেক বলেছেন, আমাদের যখন প্রয়োজন হবে তখন ডাকব, এখন আমরা দরজা খুলছি না। যদিও এই বিষয়ে বিশেষ কিছু মন্তব্য করেননি অভিনেতা হিরণ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী ৪ তারিখ কেশপুরে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই বড় চমক দেখাতে পারে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন