নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় এই মুহুর্তে জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যেভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক তথ্য তদন্তকারী সংস্থাগুলি তুলে ধরছে তাতে তাঁর জেল হেফাজতের মেয়াদ আগামী দিনে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এহেন অবস্থায় কেষ্টর গড়ে রাশ সামলাতে এবার নিজেই উদ্যোগ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সফরে বীরভূমে বাদ বীর অনুব্রত। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
আরও পড়ুনঃ Bangla Pokkho: ভিন রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়োগ বন্ধ হোক, এবার সরব বাংলা পক্ষ



চলতি মাসের ৩০ তারিখ বীরভূম সফরে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো জেলা তৃণমূলের তরফে প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল জেলা তৃণমূলের তরফে বোলপুরে বৈঠক ডাকা হয়েছিল। তৃণমূলের তরফে বৈঠকে স্থির করা হয়েছে, মমতার সভামঞ্চে থাকবে না অনুব্রত মণ্ডলের ছবি। এমনকি তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও নেওয়া যাবে না। এমনকি জেলায় যেখানে যেখানে পোস্টার ছাপানো হবে সেখানে কোথাও থাকবে না কেষ্টর ছবি।

জেলে থাকলেও বারবার দলীয় কর্মীদের কর্মসূচি স্থির করে দিয়েছেন কেষ্ট। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে একতার বার্তা দিয়েছেন তিনি। আবার গোষ্ঠীকোন্দল দেখে দলীয় কর্মীদের সাবধান করেছেন। এখন সেই কেষ্টকে সমস্ত কিছু থেকে বাদ দিতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।


বীরভূমে বাদ বীর অনুব্রত, বড় সিদ্ধান্ত তৃণমূলের

রাজনৈতিক মহলে ধারণা, অনুব্রতকে ব্যবহার করলে শুধুমাত্র বীরভূম নয়, সারা জেলাতেই ফল ভোগ করতে হবে তৃণমূলকে। যা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জন্য বিড়ম্বনার কারণ হতে পারে। তাই কেষ্টকে ছাড়াই সভা যখন হচ্ছে, তাই সমস্ত জায়গা থেকে বীর কেষ্টর নাম বাদ দেওয়া হয়েছে। তবে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, একাধিক অভিযোগ থাকলেও এবার মানুষের ঢল নামবে। সেকারণে এখন থেকেই জোর প্রস্তুতি শুরু করা হয়েছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ছবি লাগানো যাবে না। এবিষয়ে অপপ্রচার করা হচ্ছে।







