নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের সঙ্গে বিজেপি যোগ রয়েছে। এবিষয়ে আদালতকে সবতা জানাবেন। শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার সময়েই বিস্ফোরক মন্তব্য করে বসেন কুন্তল। কুন্তলের এই মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তাপস মণ্ডল।
আরও পড়ুনঃ Naushad Siddiqui: ছয় দিনের হেফাজতে বিধায়ক নওশাদ সিদ্দিকি, মুক্তি ঘিরে ধোঁয়াশা
তাপসের কথায়, কার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে? ও সেটা তদন্তকারী সংস্থার কাছে বলুক। অথবা আদালতের কাছে নাম পেশ করুক। আমি রাজনীতি করিনা। পরিচয় অনেকের সঙ্গে রয়েছে। সব দলের অনেক নেতা মন্ত্রীদের সঙ্গে আমার পরিচয় রয়েছে। তার মানে কী বোঝায়? পরিচয় থাকবে না! আমি একটা অরাজনৈতিক সংগঠন ইতিক। রাজনৈতিকভাবে তো কারোর সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমার কলেজের অনুষ্ঠানে অনেকেই এসেছে। ও প্রমাণ করুক আমার কার সঙ্গে কী রয়েছে!

প্রসঙ্গত, এদিন ইডি দফতর থেকে বের হওয়ার সময় তৃণমূল নেতা কুন্তল ঘোষ বলেন, তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। এবিষয়ে আদালতকে জানাবেন বলেও জানিয়েছেন কুন্তল। পাশাপাশি তাঁর বক্তব্য, এটা বিজেপির ষড়যন্ত্র। তাপস মণ্ডলের সঙ্গে কী ভাবে যোগ রয়েছে? কী ভাবে হেনস্থা করতে চাইছে? সবটাই আদালতকে জানাবেন বলে জানিয়েছেন কুন্তল। এর পিছনে বিরাট ষড়যন্ত্র রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, আজই নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আজ তাঁকে আদালতে পেশ করা হয়েছে। সেখেন কুন্তলের বিরুদ্ধে একাধিক তথ্য পেশ করা হয়েছে। বলা হয়েছে, কুন্তলের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ কোটি টাকার হদিশ মিলেছে। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছে। এই ১৪ দিন শুধুমাত্র তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।
অর্পিতার বাড়িতে ছিল কুন্তলের টাকা, বিস্ফোরক তথ্য দিল ইডি

ইডির আইনজীবীর তরফে দাবি করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছিল, সেখানে কুন্তলের টাকা ছিল বলে জানিয়েছে ইডি। সেই টাকা পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক প্রভাবশালী নেতাদের মাধ্যমেই যেত অর্পিতার কাছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেই নাম প্রকাশ্যে আনতে নারাজ ইডি।
অন্যদিকে, কুন্তলের আইনজীবীর বক্তব্য, গত ১৪ দিন ধরে কুন্তলের কাছ থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। যে টাকা উদ্ধারের কথা বলা হয়েছে, তা কুন্তলের ব্যবসার টাকা। সেজন্য প্রয়োজনীয় তথ্য আগামী দিনে তুলে ধরবেন বলেও জানিয়েছেন কুন্তলের আইনজীবী।



