Partha Chaterjee: দিদির দূত নয় পার্থ, বেহালা পশ্চিমে সুরক্ষাকবচ দিল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরিচয়ে তিনি তৃণমূলের মহাসচিব। বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়ের গড় বলেই পরিচিত ছিল। কিন্তু নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁর বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। সেই কলঙ্ক ঘোচাতেই নতুন করে জনসংযোগে নেমেছে ঘাসফুল শিবির। দিদির দূত নয় পার্থ। পার্থর বেহালা পশ্চিম কেন্দ্রে প্রচারে গিয়ে নতুন করে সমস্যার সম্মুখীন হতে হবে। একথা ভেবেই লক্ষ্মণরেখা টানল তৃণমূল।

আরও পড়ুনঃ Arijit Singh: অরিজিৎ চাইলেও কোনদিন পান্নালাল-রামকুমার হতে পারবে না! রামপ্রসাদী সঙ্গীত নিয়ে বিস্ফোরক শ্রীকুমার

সম্প্রতি জনসংযোগ বাড়াতে ‘দিদির সুরক্ষা কবচ’ এর সুচনা করেছে তৃণমূল। যেখানে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি সারার কথা রয়েছে দলের নেতাদের। কিন্তু সমস্যা তৈরি হল পার্থর কেন্দ্র বেহালা পশ্চিমকে কেন্দ্র করেই। তাই পার্থ ছাড়া যৌথ নেতৃত্বের ওপর জোর দিচ্ছে তৃণমূল। এমনটাই স্পষ্ট করলেন রাসবিহারীর বিধায়ক দেবাশীস কুমার।

দিদির দূত নয় পার্থ, পরিষ্কার করে দিল তৃণমূল 
দিদির দূত নয় পার্থ, পরিষ্কার করে দিল তৃণমূল

এদিন বেহালায় কর্মসূচিতে দেবশীষ কুমার বলেন, কেউ বেহালা পশ্চিম থেকে জিতেছেন। বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায় জিতেছেন। আমি রাসবিহারী কেন্দ্র থেকে জিতেছি। প্রত্যেকটি জয়ের ক্ষেত্রেই আমাদের ব্যক্তিগত কোনও ক্যারিশমা নেই। সব জয় এসেছে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নের প্রতীক দেখে। দল যখন যাকে দায়িত্ব দেবে তখন সে দায়িত্ব পালন করবে এর বেশি কিছু নয়।

দিদির দূত নয় পার্থ, পরিষ্কার করে দিল তৃণমূল 
দিদির দূত নয় পার্থ, পরিষ্কার করে দিল তৃণমূল

তাঁর সংযোজন, পার্থ চট্টোপাধ্যায় বা কোনও ব্যক্তির বিষয় নয়। দলের প্রতীকই হল আসল। দলের প্রতীক যাঁর কাছে থাকে, তিনি তৃণমূলের প্রতিনিধি হিসেবে মানুষের কাছে যাবেন। এটি কোনও ব্যক্তির বিষয় নয়। তাঁর সংযোজন, আমরা বিশ্বাস করি দলটাই সব। বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। অস্বস্তির জায়গায় থাকার কোনও প্রশ্নই নেই। কোনও অন্যায়কারীর সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই।

যদিও হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় বারবার দাবি করেছেন তৃণমূলের সঙ্গে তাঁর যোগ রয়েছে। এমনকি তৃণমূলের জন্মদিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তখন থেকে বারবার প্রশ্ন উঠেছিল পার্থকে নিয়ে দল কি ভাবছে? এখন অনেকটা পরিষ্কার করে দিল তৃণমূল।

দিদির দূত নয় পার্থ, পরিষ্কার করে দিল তৃণমূল 

দিদির দূত নয় পার্থ, পরিষ্কার করে দিল তৃণমূল 
দিদির দূত নয় পার্থ, পরিষ্কার করে দিল তৃণমূল

অভিভাবকহীন বেহালা পশ্চিম নিয়ে মেয়র পারিষদ দেবাশীস কুমার বলেন, বিধায়ক হিসাবে যে কেউ শংসাপত্র বা পরিষেবা দিতে পারেন। এ ক্ষেত্রে দলের অনেক বিধায়ক রয়েছেন। তাই সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। আমিও সেই পরিষেবা দিতে পারি, আবার অন্য কোনও বিধায়কও দিতে পারেন। আগামী ১১ জানুয়ারি থেকে এই কর্মসূচিতে কে দায়িত্ব নেবে? বিধায়কের উত্তর যৌথ কর্মসূচি পালন করবে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত