নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি চর্চায় অরিজিৎ সিং। কলকাতা চলচ্চিত্র উৎসব হোক বা মানব জমিনের গান লাইম লাইটে রয়েছে তার কর্মকাণ্ড। অথচ অরিজিৎ রয়েছেন তার সঙ্গীতসাধনায় মগ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রীজিৎ মুখার্জী বলেছে ন, মাত্র এগারো টাকার বিনিময়ে গান গেয়েছেন বিশ্বের অন্যতম সেরা গায়ক। মাটিতে পা রেখে আকাশ ছোঁয়ার এই কাহিনী গেঁথে গিয়েছে সঙ্গীতপ্রেমীদের মনে। কিন্তু শ্যামাসঙ্গীত নিয়ে আবার কেন চর্চা? অরিজিৎসিং কি কখনও পান্নালাল বা রামকুমার হতে পারবেন এই সমস্ত বিতর্কিত প্রশ্ন সাংবাদিকদের সামনে রাখলেন প্রবীণ গায়ক তথা রামকুমার পুত্র শ্রীকুমার। কি বললেন তিনি?
আরও পড়ুনঃ পারিশ্রমিক ১১ টাকা- চালান না এসি, অরিজিৎ গায়ক নাকি সাধক? অবাক শ্রীজাত


‘মন রে কৃষিকাজ জানোনা’ মানব জমিন সিনেমায় ব্যবহৃত এই গান গেয়েছেন অরিজিত সিং। এই গান মোটেই নতুন নয়, বাংলার কিংবদন্তি শিল্পীরা গেয়েছেন এই রামপ্রসাদী গান। পান্নালাল ভট্টাচার্য্য থেকে রামকুমার চট্টোপাধ্যায় গানটিকে সাধনার পর্যায়ে নিয়ে গেছেন। তিনশো বছরের পুরানো এই গানের এখনও রয়েছে সমান প্রাসঙ্গিকতা। তবে অরিজিত সিংয়ের কন্ঠে এই গানের মাধ্যমে আবারও শান্তির বানী ছড়িয়ে পড়েছে সঙ্গীতপ্রেমীদের মনে। তাই কয়েক দিনে লক্ষাধিক মানুষ শুনে ফেলেছেন সেই গান, পেয়েছেন ভূয়সী প্রশংসা। তবে বিষয়টিকে সমালোচনার চোখে দেখছেন কালী সঙ্গীত খ্যাত রামকুমার পুত্র শ্রীকুমার।

এদিন এক সাক্ষাৎকারে শ্রীকুমার চট্টোপাধ্যায় বলেন, রামপ্রসাদী সঙ্গীত কেন? তিনশ বছর পর আবার মনে পরল শ্যামা সঙ্গীতের কথা এ তো আস্তাকুড়্রে ফেলে দেওয়ার জিনিষ? এখন তাঁকে সিনেমায় ব্যবহার? এমন একাধিক প্রশ্ন তুলে বুঝিয়েছেন তিনি বিষয়টিতে বেশ মনক্ষুণ্ণ হয়েছেন। অভিমান ঠিক কোথায়? তাও জানালেন এই প্রবীণ গায়ক, “অরিজিৎ ভাল গায়, সুর আছে। কিন্তু রামপ্রসাদ হতে পারবে না, পান্নালাল ভট্টাচার্য্য বা আমার বাবা ( রামকুমার চট্টোপাধ্যায়) হবে না, এটা সত্যি কথা, অরিজিত সিং কোনোদিন অজয় চক্রবর্তী হতে চাইলেও কোনদিন হবে না।“ গলার সুরে স্পষ্ট বীতরাগ।
অরিজিৎ চাইলেও কোনদিন পান্নালাল-রামকুমার হতে পারবে না! রামপ্রসাদী সঙ্গীত নিয়ে বিস্ফোরক শ্রীকুমার



শ্রীকুমার চট্টোপাধ্যায়ের মন্তব্যের পর সাড়া পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ক্ষোভ উপচে পড়েছে অরিজিত ভক্তদের। তাঁদের একাংশের বক্তব্য,’’আপনারা গুরুজন, ছোটোদের পথ দেখাবেন, আশীর্বাদ করবেন কিন্তু হিংসা করবেন কেন?” আবার একদল সমালোচক বলছেন কালীসঙ্গীতের অভিজ্ঞ গায়ক ঠিক বলেছেন, রামপ্রসাদী সঙ্গীতের ভাব বোঝা সহজ নয়,অরিজিতের এসব থেকে দূরে থাকাই ভালো”। তবে ইতিমধ্যেই শ্রোতার পছন্দ বলছে অরিজিৎ রয়েছেন সঙ্গীতের মাপকাঠির অনেক উচ্চতায়। শুধু দেশ নয়, বিশ্বব্যাপী সঙ্গীতপ্রিয় মানুষদের গান দিয়ে বেঁধেছেন শিল্পী।








