নজরবন্দি ব্যুরোঃ শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছিলেন ‘টাকা মাটি, মাটি টাকা’ আর সেই কথাই নিজের জীবন দিয়ে মেনে চলেছেন এই মুহূর্তে ভারতের সর্বোকৃষ্ট গায়ক অরিজিৎ। দেশ নয়, বিদেশেও যিনি খ্যাতির শীর্ষে অবস্থান করেন তার বাহুল্য বর্জিত জীবন কোন সাধকের চেয়ে কম নয়। অনর্গল সুরের সাধনা করেন অরিজিৎ, আর সঙ্গীত দিয়ে ছুঁয়ে যান পৃথিবীর যে কোন প্রান্তের মানুষকে। তার সারল্য মুগ্ধ করে কবি শ্রীজাতকে। অরিজিৎ গায়ক নাকি সাধক? অবাক শ্রীজাত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অরিজিৎ প্রসঙ্গে তিনি এমন সব কথা বলেন যা শুনে কার্যত ‘থ’ সোশ্যাল মিডিয়া।


কবি শ্রীজাত এখন পরিচালক। আসছে তার নতুন ছবি ‘মানবজমিন’। আর সেখানেই রামপ্রসাদী ভক্তিগীতিতে অন্তর্স্পর্শী ছাপ রেখেছেন অরিজিৎ। সাধক রামপ্রসাদ করেছেন মা কালীর আরোধনা। আর সুরের পূজারী অরিজিৎ ৩ মাস লাগাতার চেষ্টা করে গেয়েছেন ‘মানবজমিন’ গানটি। কিন্তু চমৎকার বিষয় বন্ধু শ্রীজাতর থেকে একটি টাকাও নিতে চাননি। বিনিময়ে যা চেয়েছেন তা শুনে স্তম্ভিত হয়ে যান পরিচালক শ্রীজাতও।

তাদের কথোপকথন খানিক এইরকম, শ্রীজাত বলেন, ‘আমি যখন গানটা গাওয়ার পর ওর কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করি, ও বলল-না, ‘আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না’। আমি পালটা বলি, নিতে তো হবেই ভাই। এরপর জবাব এল, ‘আচ্ছা ঠিক আছে এক কাজ করো, আমি তো ফেস্টিভ্যাল উদ্বোধনে কলকাতায় যাচ্ছি, তখন তুমি আমাকে ১১টাকা দিয়ে দিও। আমি বললাম, দেখো এটা (মিউজিক রাইটস) তো সোনি এন্টারটেনমেন্ট কিনছে, তাদের তো কনট্রাক্টে বলা যাবে না অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছে। সেইসময় অরিজিৎ বলল, ‘আচ্ছা ঠিক আছে শ্রীজাতদা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে’’।



যার শো – এর টিকিট কয়েক কোটি মূল্যে বিক্রি হয় তিনি মাত্র ১১ টাকায় গান করেন? এই প্রশ্ন নিজেকে করেন শ্রীজাত। সত্যি অরিজিৎ গায়ক নাকি সাধক? এর উত্তর দেওয়া কঠিন হলেও, কবি জানান, অরিজিৎ সিং-এর জীবন-দর্শন সবার চেয়ে আলাদা। ‘অরিজিৎ সিং-এর জীবনযাপন এত বেশি সাদামাটা যা এই স্তরের খ্যাতিলাভের পর বজায় রাখা খুব মুশকিল, প্রায় অসম্ভব। এই জন্য আমি বলি অরিজিৎ সিং-কে দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না’।
পারিশ্রমিক ১১ টাকা- চালান না এসি, অরিজিৎ গায়ক নাকি সাধক? অবাক শ্রীজাত

এরপর তার সাধারণত্বের এক অসাধারণ নমুনা দিয়ে বলেন,একদিন খুব গরম ছিল। ও আমার বাড়িতে এল, আমি এসি চালালাম। তখন ও বলল, এসি চালাচ্ছো কেন? অনেক বিল উঠবে তো! পরিবেশ নষ্ট হবে না? অবশেষে এসি বন্ধ করে দিল। তারপর বলল, শ্রীজাতদা তুমি কি ছোটবেলায় এসি-তে মানুষ হয়েছো? তাহলে এখন কেন এসি লাগছে?’ এখানেই এক জাত শিল্পী হয়ে থেকে যান অরিজিৎ। যার অন্তরস্থ পবিত্র চিন্তা গায়ের প্রতি শব্দে শ্রোতার কানে মধুর সঞ্চার করে। তাই রামপ্রসাদী গান যে একদিনেই ৫০ হাজার মানুষ পছন্দ করবেন এবং কয়েক বিলিয়ন মানুষের কাছে পৌঁছবে এটাই স্বাভাবিক। সংখ্যাতত্ত্বের বিচারে একে বাঁধা যায় কি?







