নজরবন্দি ব্যুরোঃ সারা কলকাতা জুড়ে উড়ছে প্রজাপতি। সকলের মনেও যে উড়ছে তাতে সন্দেহ নেই। জানুয়ারির প্রথম দিনে বিশাল অঙ্কের টাকা ঢুকেছে প্রযোযক দেবের কাছে। ইতিহাস বলছে যে ছবি ঘিরে যত বিতর্ক সেই ছবি তত ছাপ ফেলে যায় বক্সঅফিসে। তবে শুধুই কি বিতর্ক? প্রজাপতি জুড়ে রয়েছে দেব-মিঠুনের মতো তাবড় অভিনেতা আর অনেকটাই ইমোশন।
আরও পড়ুনঃ
শুধুমাত্র কলকাতা নয় বরং কলকাতার বাইরেও, ব্যাঙ্গালোর, মুম্বাই এবং দিল্লির মতো শহরেও হাউস ফুল যাচ্ছে প্রজাপতির প্রত্যেকটি শো। নন্দন ছাপিয়ে তা এখন দেশের বিভিন্ন প্রান্তে। ফলে শেষ হাসিটা অভিনেতা তথা প্রযোজক দেবই হাসলেন তা বলা যায়।



এর মধ্যেই নিজের নতুন সিনেমার ঘোষণা করতে দেখা গেল অভিনেতা দেবকে। প্রসঙ্গত প্রজাপতি সিনেমার মাধ্যমে পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে অভিনেতা দেবকে। তাদের কাজ ইতিমধ্যেই দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। হলমুখী দর্শকদের উচ্ছ্বাস দেখেই তা বোঝা যায়।
পরবর্তী যে সিনেমাটি আসতে চলেছে, সেই সিনেমাটিকে নিজের স্বপ্নের প্রজেক্ট বলে ইতিমধ্যেই ঘোষণা করতে দেখা গিয়েছে অভিনেতাকে। বিষয়বস্তু কি হবে সে ব্যাপারে মুখ খোলেননি সিনেমার সঙ্গে জড়িত কেউই। বাবা ছেলের ইমোশন হোক বা কাছের মানুষদের গুরুত্ব বোঝানো সব ব্যাপারেই দর্শকের অনুভুতিকে ছুঁতে পেরেছেন দেব।
বক্সঅফিসে শুধুই উড়ছে দেব-মিঠুনের প্রজাপতি, সাফল্যের মাঝেই পরবর্তী ড্রিম প্রোজেক্ট ঘোষণা দেবের

তবে কি সম্পর্কের নতুন কোন বয়ান নিয়ে হবে ছবি নাকি আবার অন্য ঘরানায় ডুব দেবেন প্রযোজক ? তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যে কারণে প্রজাপতির অভাবনীয় সাফল্যের পর অভিনেতার নতুন সিনেমা নিয়ে দারুন উত্তেজিত অনুগামীরা। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবের পরবর্তী পরিকল্পনা জানার জন্য।









