Partha Chaterjee: আর কত সময় লাগবে? এবার ধর্না দিতে হবে, বক্তব্য পার্থর আইনজীবীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের জুলাই মাস থেকে জেলবন্দী রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বারবার পার্থকে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে প্রমাণ করার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে বৃহৎ ষড়যন্ত্রের কথা বলা হলেও তা এখনও প্রমাণিত হয়নি। প্রমাণ দেখলে আর কত সময় লাগবে? এবার ধর্না দিতে হবে, প্রশ্ন পার্থর আইনজীবীর।

আরও পড়ুনঃ JP Nadda: চুরি ও করবে, গা জোয়ারি করে সেটা বলবেও! মমতাকে কটাক্ষ নাড্ডার

পার্থর আইনজীবীর কথায়, সিবিআই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কোনও সুবিচার মিলছে না। শুধুমাত্র বৃহৎ ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। শুধুমাত্র বয়ান রেকর্ড করা হবে বলে হেফাজতে থাকতে হবে! মামলা তো আর অনন্তকাল চলতে পারে না। সিবিআই পুরো দোষ তাঁর মক্কেলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ কারা যোগ্য সেটা দেখার দায়িত্ব দফতরের ছিল না। অযোগ্য প্রার্থীদের কথা বলা হচ্ছে। সেখানে আমার ভূমিকা কী? প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়ের।

আর কত সময় লাগবে? এবার ধর্না দিতে হবে, আইনজীবীর বক্তব্য ঘিরে চাঞ্চল্য 

একইসঙ্গে তাঁর যুক্তি, বারবার বলা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠর কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে। অথচ পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সেরকম কিছু মেলেনি। অতএব কোন যুক্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে? সেবিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এখন বিচার পেতে গেলে সিনেমার মতো ধর্না দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে জানিয়েছেন পার্থর আইনজীবী। আর কতদিন বিচারের অপেক্ষায় থাকতে হবে? প্রশ্ন তোলেন তিনি।

আর কত সময় লাগবে? এবার ধর্না দিতে হবে, আইনজীবীর বক্তব্য ঘিরে চাঞ্চল্য 

আর কত সময় লাগবে? এবার ধর্না দিতে হবে, আইনজীবীর বক্তব্য ঘিরে চাঞ্চল্য 

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা এমনকি, দুই মিডল ম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিংহদেরও আদালতে পেশ করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন