নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয় ইনিংসের শুরুতে বঙ্গ সফরে এসে রাজ্যের শাসক দলকে কড়া বাক্যবাণে বিদ্ধ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নিয়োগ দুর্নীতি থেকে আবাস যোজনার টাকা, সমস্ত কিছু নিয়েই সরাসরি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে। চুরি ও করবে, গা জোয়ারি করে সেটা বলবেও! এটা হবে না।
আরও পড়ুনঃ লক্ষ্য ২৬ এর নির্বাচন, মুসলিম ভোট পেতে মোদীর রাজনৈতিক টোটকা, কী করবেন BIP-র বঙ্গ নেতারা?


বিজেপির সর্বভারতীয় সভাপতির বক্তব্য, আমাকে দুই তিন কথা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এখানে আবাস যোজনার টাকা খেয়ে নেওয়া হয়েছে। এমনকি শৌচালয়ের টাকা খেয়ে নেওয়া হচ্ছে। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এখানে মনরেগাতেও দুর্নীতি হয়েছে। বাংলার অবস্থা কী করে রেখেছেন আপনি দিদি? গরু খেয়েছে, বালি খেয়েছে, কয়লা খেয়েছে। কিছু খেতে বাদ রাখেনি।
তাঁর কথায়, পয়সা পাঠাচ্ছে মোদিজী। আর এখানে তুমি দুর্নীতি করছ। আর যখন নাম জড়াচ্ছে তখন বলছে ভারত সরকার আমার শত্রু। চুরি ও করবে গা জোয়ারি করে সেটা বলবেও! গেরুয়া বোতামে ছাপ দিন। চোর ধরাও হবে, জেল ভরাও হবে। এটা আমি আপনাদের বলতে পারি। চিন্তার কোনও দরকার নেই।

এরপরেই জনগণের উদ্দেশ্যে বলেন, এখানে আবাস যোজনায় চুরি হয়নি? যখন তদন্ত হচ্ছে তখন দিদি কেঁপে উঠছে। আসলে মোদি সরকার সওচ্ছতা বজায় রাখছে। মোদিজি লালকেল্লা থেকে বলেছেন যতক্ষণ অবধি দুর্নীতিগ্রস্তদের ধরে জেলে ভরা হচ্ছে, ততক্ষণ অবধি রেহাই নেই।


শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, যদি আদালত শুভেন্দু অধিকারীর সম্পর্কে রায় দেয় যে শুভেন্দু অধিকারীকে এখনই গ্রেফতার করা যাবে না। তখন তৃণমূলের নেতারা শুভেন্দু অধিকারির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আর আদালতের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার তদন্ত হচ্ছে তখন আপনি রেগে যাচ্ছেন। আপনি বলছেন অয়ামাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। যদি মনরেগা এবং কৃষকদের টাকা আত্মসাৎ নিয়ে তদন্ত হয়, তাহলে আপনার চিন্তা শুরু হয়ে যায়। আপনি বলুন, সবচেয়ে বেশী মানবধিকার লঙ্ঘন এখানে হয় কী হয় না? মহিলাদের ওপর অত্যাচার হয়। আইনশৃংখলার অবস্থা কী? তোলাবাজি হয় না? এসবের থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা ভারতীয় জনতা পার্টি।
চুরি ও করবে, গা জোয়ারি করে সেটা বলবেও, মমতাকে তোপ নাড্ডার

একইসঙ্গে জেপি নাড্ডাকে বলতে শোনা যায়, আমি দিদিকে বলেছি, এত রাগ করবেন না। আপনি সংবিধান অনুযায়ী কাজ করুন। নিয়মকানুনের সঙ্গে চলুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সম্মানীয় দিদিকে ভগবান সুবুদ্ধি দিক। সঠিকভাবে কাজ করুন। সমাজের সেবা করুন। দিদি এত রাগ করোনা। স্বাস্থ্যের জন্য চিন্তা করো। বাংলার জনতা গেরুয়া জমানা দেখার জন্য আকুল হয়ে রয়েছে। এখন ঠিক না হলে জনতা জবাব দেবে।







