নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দেখতে দেখতে আট মাস ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়। আটমাস শেষে মঙ্গলবার মামলা চলাকালীন হাউহাউ করে কেঁদে ফেললেন তিনি। অর্পিতার দাবি, তিনি নির্দোষ। স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে। শুধুমাত্র পেইনকিলার দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য জামিন চাইলেন তিনি। ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন অর্পিতা।
আরও পড়ুনঃ Prakash Raj: পাঠান বয়কট গ্যাং কে এবার তুলোধোনা প্রকাশ রাজের, কী বললেন অভিনেতা?
মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় এদিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়। সেখান থেকেই অর্পিতা নিজের শারীরিক অসুস্থতার কথা বললেন অর্পিতা। জানালেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। আমি জানি, আমি নির্দোষ। আমি রাজনীতি করি না। আমাকে ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে কেন? জানি না। এরপরেই বিচারকের সামন হাউহাউ করে কাঁদলেন অর্পিতা।

প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়কে ২২ জুলাই গ্রেফতার করে ইডি। সেবার অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। এরপর থেকে জেলে রয়েছেন দুই জনেই। বারবার জামিন চেয়েও কোনও লাভ হয়নি। বরং নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তথ্য উঠে এসেছে তাঁর বিরুদ্ধে। যা এখনও অবধি নিয়োগ দুর্নীতি মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন অর্পিতা, জামিনের দাবি করলেন

পাশাপাশি একই মামলায় এদিন আদালতে হাজিরা দেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মানসিক ভাবে নির্যাতিত বোধ করছেন তিনি। আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। কিন্তু তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তলের সঙ্গে যোগ রয়েছে তাঁর। এমনকি কুন্তল, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা পৌঁছে দিতেন বলেও জানা গেছে। আগামী দিনে পার্থর সম্পর্কে আরও কী তথ্য উঠে আসে? সেটাই দেখার।



