Prakash Raj: পাঠান বয়কট গ্যাং কে এবার তুলোধোনা প্রকাশ রাজের, কী বললেন অভিনেতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বরাবরই স্পষ্টবক্তা প্রকাশ রাজ। সোজাসাপটা কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার! দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই জাঁদরেল অভিনেতাকে তাই সচরাচর এড়িয়েই চলেন সকলে। এবার সেই প্রকাশ রাজই বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খুললেন। শুধু তাই নয়, ‘পাঠান’ নিয়ে যে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল হিন্দু সংগঠনগুলো, তাদেরকেও একহাত নিলেন প্রকাশ।

আরও পড়ুনঃ টেস্ট জিততে হলে গিল কে দরকার ওপেনিং-এ, মত হরভজনের

পাঠান বয়কট গ্যাং কে এবার তুলোধোনা প্রকাশ রাজের, কী বললেন অভিনেতা?

অভিনেতার অভিযোগের আঙুল উঠল ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকেও। শাহরুখের ছবি ‘পাঠান’ বয়কটের যে রব উঠেছিল, দেশে, তাঁদের প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘‘এরা শুধু ঘেউ ঘেউ করবে, কামড়াবে না।’’ এক সাক্ষাৎকারে প্রকাশ বলেন, ‘‘এরা পাঠান বয়কট করতে চেয়েছিল। ইতিমধ্যেই ৭০০ কোটির ব্যবসা করে ফেলেছে শাহরুখের ছবি।

11 3

এ দিকে এই মূর্খরা, যারা পাঠান নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা নরেন্দ্র মোদীর ছবিই ঠিক করে সফল করতে পারেনি। তাই এরা শুধুই ঘেউ ঘেউ করতে পারে। কামড়াতে আসবে না। খামোকা শব্দদূষণ।’’ এখানেই অবশ্য থামেননি প্রকাশ। গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’কেও তুলোধনা করে বললেন,

পাঠান বয়কট গ্যাং কে এবার তুলোধোনা প্রকাশ রাজের, কী বললেন অভিনেতা?

পাঠান বয়কট গ্যাং কে এবার তুলোধোনা প্রকাশ রাজের, কী বললেন অভিনেতা?

“কাশ্মীর ফাইলস হচ্ছে জঘন্য একটা সিনেমা। কিন্তু আমরা জানি এর প্রযোজনা কারা করেছেন। নির্লজ্জ! আন্তর্জাতিক জুড়ি মেম্বাররা তো থুতু ছিটিয়ে গিয়েছে। আর পরিচালক এদিকে জিজ্ঞেস করছেন, আমরা অস্কার কেন পেলাম না? ও একটা ভাস্করও পাবে না। ২০০০ কোটি টাকা খরচা করে একটা প্রচারমূলক সিনেমা বানিয়ে মানুষদের বোকা বানানো যাবে না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত