Harbhajan Singh: টেস্ট জিততে হলে গিল কে দরকার ওপেনিং-এ, মত হরভজনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যত এগিয়ে আসছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ততোই নানা বিতর্ক শুরু হয়েছে। অস্ট্রেলিয়া কোন দেশে খেলতে গেলে তারা প্রথমে দলের মানসিকতা নষ্ট করার চেষ্টা করেন কথার মাধ্যমে শুধু বর্তমান নয় প্রাক্তন ক্রিকেটাররাও করে থাকেন। আর এই সিরিজ নিয়ে ভারতের এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা তাদের নিজেদের মতামত প্রকাশ করেছেন তাঁদের দল বা বিপক্ষ দল নিয়ে।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর অ্যারন ফিঞ্চের, তবে খেলবেন IPL

ভারতের প্রথম একাদশ কি হতে পারে এই নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই। এবার সেই দলে দলে নাম লেখালেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভাজন সিং। হরভজন মনে করেন ভারতের টেস্টি রোহিত শর্মার সাথে ওপেনিং করা উচিত শুভমান গিল এর। কেএল রাহুলের নয়। কেন শুভমানের প্রথমে আসা উচিত ? তার যুক্তি দিয়েছেন এই অফস্পিনার।

টেস্ট জিততে হলে গিল কে দরকার ওপেনিং-এ, মত হরভজনের

তিনি নিজের ইউটিউব চ্যানেলে জানান, এই মুহূর্তে স্বপ্নের ছন্দে আছেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি। হরভজন এর মতে টেস্টে ওপেনিং জুটি খুব গুরুত্বপূর্ণ। কারণ সিরিজ কোন পথে এগোবে তা ঠিক করে দেবে ওপেনাররাই। তাই তিনি মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ওপেন করা উচিত রোহিত শর্মা এবং শুভমানের।

টেস্ট জিততে হলে গিল কে দরকার ওপেনিং-এ, মত হরভজনের
টেস্ট জিততে হলে গিল কে দরকার ওপেনিং-এ, মত হরভজনের

গিল কে নিয়ে বলতে গিয়ে হরভজন বলেন, “শুভমান এখন অবিশ্বাস্য ছন্দে আছে। আমি জানি কেএল রাহুল খুব ভালো ক্রিকেটার গতবছরের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে সে ছন্দে নেই। অন্যদিকে গিল সেরা ছন্দে আছে। গত কয়েক মাসে একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি’।

হরভজন আরো বলেছেন, ‘শুভমানের ব্যাটিংয়ের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো ও আক্রমানাতক খেললেও কখন অক্রিকেটিয় শর্ট খেলেন না’। তাই হরভজনের স্পষ্ট মত ভারত যদি টেস্ট সিরিজ জিততে চায় তাহলে গিলকে দিয়েই ওপেন করাতে হবে। শুধু তাই নয় শুভমান কে গোটা সিরিজেই খেলানো উচিত বলে মনে করেন ভারতের এই প্রাক্তন অফস্পিনার।

টেস্ট জিততে হলে গিল কে দরকার ওপেনিং-এ, মত হরভজনের

8

কারণ গত এক বছরে শুভমান যেভাবে ব্যাটিং করেছেন তাতে তাঁর দলে সুযোগ পাওয়াটাই প্রাপ্য। ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফি নাগপুরে শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন