অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অতীতে কোনও মন্তব্য করলেও আমি এখন দিতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী। তিনি ছিলেন, আছেন, আমার বিশ্বাস থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক। নতুনদের কাছে জনপ্রিয় নেতা। এটুকু বলতে পারি।
রাজ্যের বেশ কয়েকটি ঘটনায় একাধিকবার বেলাগাম মন্তব্য করে চলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। একাধিক বেফাঁস মন্তব্য সৌগতর, যার জেরে অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে। তাই শৃঙ্খলারক্ষা কমিটির তরফে তলব করা হল তাঁকে। তৃণমূল সূত্রে খবর, বারবার সতর্ক করেও কোনও লাভ হয়নি। তাই তলব করা হয়েছে তাঁকে।
ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডে দলীয় কার্যালয়ে হবে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ তৃণমূলের প্রথম সারীর নেতারা। লাগাম টানুক দলের নেতারা এটাই বৈঠকে স্পষ্ট করে বার্তা দেওয়া হবে।
মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআই কোনও পদক্ষেপ নিতে পারবে না। ১৩ মে পরবর্তী শুনানি। ফলে আরও স্বস্তি বাড়ল পার্থর।
সিঙ্গেল বেঞ্চের নির্দেশে আজই সিবিআই দফতরে হাজিরার কথা ছিল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু ডিভিশন বেঞ্চে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের জন্য আপাতত স্বস্তি পেয়েছেন রাজ্যের মন্ত্রী। কিন্তু আদালতের এই নির্দেশ নিয়ে কিছু মনতব্য করতে রাজি হলেন না তিনি। জানালেন, বিচারবিভাগীয় ব্যবস্থা নিয়ে মন্তব্য করব না। আইন আইনের পথে চলবে।
আজকের মতো সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে না পার্থকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যেহেতু সিঙ্গেল বেঞ্চের এই রায় এখনও অবধি আপলোড হয়নি। তাই আগামী সকাল সাড়ে দশটা অবধি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরা র নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিকেল সাড়ে ৫ টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা নিয়ে ব্যাপক টানাপোড়েন।