নজরবন্দি ব্যুরোঃ বুধবার ডিভিশন বেঞ্চে আরও কিছুটা স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে মামলার শুনানি। সেখানে পার্থর সিবিআই হাজিরার মেয়াদ আরও চার সপ্তাহের জন্য বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআই কোনও পদক্ষেপ নিতে পারবে না। ১৩ মে পরবর্তী শুনানি। ফলে আরও স্বস্তি বাড়ল পার্থর।
আরও পড়ুনঃ হাঁসখালির ঘটনাতেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে বিজেপি, থাকছে ৫ মহিলার দল


উল্লেখ্য, মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরা র নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিকেল সাড়ে ৫ টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা নিয়ে ব্যাপক টানাপোড়েন।

একইসঙ্গে আদালতের তরফে খুব স্পষ্ট করে বলা হয়েছে সিবিআই চাইলে গ্রেফতার করতে পারে রাজ্যের মন্ত্রীকে। কোনওভাবেই পার্থ চট্টোপাধ্যায় উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবে না। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় আবদুল গণি আনসারির দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ আদালতের।


আরও স্বস্তি বাড়ল পার্থর, ডিভিশন বেঞ্চে রেহাই

সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যেহেতু সিঙ্গেল বেঞ্চের এই রায় এখনও অবধি আপলোড হয়নি। তাই আগামী সকাল সাড়ে দশটা অবধি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এরপর বুধবার সিবিআই হাজিরার ক্ষেত্রে স্থগিতাদেশ চার সপ্তাহের জন্য বাড়িয়ে দিল আদালত।







