হাঁসখালির ঘটনাতেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে বিজেপি, থাকছে ৫ মহিলার দল 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নদীয়ার হাঁসখালিতে গণধর্ষনের ঘটনায় তোলপাড় সারা দেশ। এবার হাঁসখালির ঘটনাতেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে বিজেপি। পাঁচ সদস্যের দল পরিস্থিতি খইএয় দেখবে বলে জানা গিয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট দেবেন তাঁরা।

আরও পড়ুনঃ Calcutta High Court: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভ, ঢুকতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের

পাঁচ জনের এই কমিটির মধ্যে থাকছেন উত্তরপ্রদেশের যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, সাংসদ রেখা বর্মা, অভিনেত্রী খুশবু সুন্দর, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। সেখানে পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। কীভাবে তদন্ত এগোচ্ছে? সেবিষয়েও খোঁজ নেবেন তাঁরা।

BJP Romped Home on Altered Perceptions, Distorted Reading of Past | NewsClick

এর আগে বগটুইয়ের ঘটনায় পাঁচ সদস্যের টিম পাঠিয়েছিল বিজেপি। ওই কমিটিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও ছিলেন উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি তথা বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, কর্নাটকের প্রাক্তন আইপিএস তথা সাংসদ রামমূর্তি এবং বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মুখপাত্র প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। এবার হাঁসখালিতে পাঁচজন মহিলাদের টিম পাঠাচ্ছে সিবিআই।

হাঁসখালির ঘটনাতেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে বিজেপি, থাকছে ৫ মহিলার দল 

হাঁসখালির ঘটনাতেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে বিজেপি, থাকছে ৫ মহিলার দল 
হাঁসখালির ঘটনাতেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠাচ্ছে বিজেপি, থাকছে ৫ মহিলার দল

সোমবার হাঁসখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী ২ তারিখের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। আদালতের পর্যবেক্ষণে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এরপরেই তৎপর হয়েছে সিবিআই। ইতিমধ্যেই সমস্ত তথ্য হাতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত