Calcutta High Court: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভ, ঢুকতে দেওয়া হচ্ছে না আইনজীবীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার আরও এক বেনজির ঘটনার সাক্ষী কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীদের একাংশ। কোনও আইনজীবীদের ভিতরে ঢুকতে বাধা। এক্তিয়ারের বাইরে গিয়ে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সরব হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই বিক্ষোভ দেখান তৃণমূল পক্ষের আইনজীবীরা।

আরও পড়ুনঃ গোষ্ঠীদ্বন্দ্বের জের, গুলির আওয়াজে কাঁপল বেহালা

গতকালই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল আইনজীবীদের একাংশ। মঙ্গলবারের মধ্যে বদলাতে হবে হাইকোর্টের রোস্টার। না হলে বুধবার থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের একাংশ। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক।

Bengal violence: State government tells High Court that NHRC panel members have BJP links

এমনকি এনিয়ে বার অ্যাসোসিয়েশনের বৈঠকে হাতাহাতিতে জড়ান তৃণমূল এবং বিজেপি পন্থী আইনজীবীরা। স্কুল সার্ভিস কমিশনের মামলায় ডিভিশন বেঞ্চের পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতে বিচারব্যবস্থার শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ তুলেছেন আইনজীবীদের একাংশ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভ, হুলুস্থুল হাইকোর্ট চত্বর 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভ, হুলুস্থুল হাইকোর্ট চত্বর 
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বিক্ষোভ, হুলুস্থুল হাইকোর্ট চত্বর

পরিস্থিতি বেগতিক বুঝে প্রধান বিচারপতির কাছে ছুটতে হয় আইনজীবী কল্লোল বসুকে। আরও পুলিশ মোতায়েনের জন্য দাবী তোলেন তিনি। তখন এজলাসের ভিতরে চলছিল হাঁসখালি মামলার শুনানি। অবিলম্বে সকলকে শান্ত হওয়ার জন্য নির্দেশ দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত