TMC: লাগাম টানুক দলের নেতারা, বিকেলে তৃণমূলের জরুরী বৈঠক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল বনাম তৃণমূল। গত কয়েক দিন ধরেই বঙ্গ রাজনীতিতে বাকযুদ্ধ যেন বেড়েই চলেছিল। রাজ্যের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে শাসক দলের নেতাদের এহেন মন্তব্য দলের অন্দরেই ক্ষভ বাড়িয়ে তুলেছিল। তাই দুই কেন্দ্রের উপনির্বাচন মিটতেই লাগাম টানতে উদ্যোগ নিলেন শীর্ষ নেতৃত্ব। শনিবারই বৈঠক ডাকলে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সিরা।

আরও পড়ুনঃ ইংরেজবাজারের ধর্ষণের ঘটনায় তদন্ত কতদুর? তিন পুলিশ অফিসারকে তলব দময়ন্তির

সূত্রের খবর, ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডে দলীয় কার্যালয়ে হবে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ তৃণমূলের প্রথম সারীর নেতারা। লাগাম টানুক দলের নেতারা এটাই বৈঠকে স্পষ্ট করে বার্তা দেওয়া হবে।

Insult to Bengal': TMC demands PM's apology for saying freedom fighter Matangini Hazra was from Ass- The New Indian Express

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি নিয়োগ নিয়ে কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিমের মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। একইসঙ্গে হালিতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যে শাসক দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে।

বৃহস্পতিবার একটি সরকারী অনুষ্ঠান থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে। এখানে জিরো টলারেন্স করতে হবে। কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরতম  ব্যবস্থা নিতে হবে। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও ঘটনা লজ্জার। আমি আশা করি পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখবে। তাই অদলীয় নেতাদের মুখে লাগাম টানতেই বিশেষ বার্তা দেবেন শীর্ষ নেতারা।

লাগাম টানুক দলের নেতারা, সাবধানবার্তা তৃণমূলের 

লাগাম টানুক দলের নেতারা, সাবধানবার্তা তৃণমূলের 
লাগাম টানুক দলের নেতারা, সাবধানবার্তা তৃণমূলের

যদিও তৃণমূলের একাংশের দাবি, কোনও মন্তব্যের প্রেক্ষিতে নয়, বরং এটা তৃণমূলের রুটিন বৈঠক। আগামী দিনে দলের কর্মসুচি কি কি হবে তা নিয়েই এদিন বৈঠকে বসবেন তৃণমূল নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত