নিজস্ব সংবাদদাতা, মালদহঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের চারটি ধর্ষণের ঘটনার নজরদারির দায়িত্ব পেয়েছেন তিনি। সপ্তাহ গড়াতে না গড়াতে আরও তৎপর হলেও ইংরেজবাজারের ধর্ষণকাণ্ড নিয়ে। ইংরেজবাজারের ধর্ষণের ঘটনায় তদন্ত কতদুর? তা জানতে তিন পুলিশ আধিকারিক কে কলকাতার লালবাজারে তলব করলেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তি সেন।
আরও পড়ুনঃ ফের বাড়ল অ্যাকটিভ কেস, নতুন করে ফাঁদ পাতছে করোনা


সূত্রের খবর, তদন্তকারী অফিসার, ইংরেজবাজার থানার আইসি ও এসডিপিও বা অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার অফিসারকে কলকাতা ডেকে পাঠানো হয়েছে। আজ বিকেল চারটেয় স্পেশাল পুলিশ কমিশনার দময়ন্তি সেনের অফিসে তলব করা হয়েছে। ইংরেজবাজার ধর্ষণ কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে তিন অফিসারের সঙ্গে বৈঠক করবেন তিনি।

প্রসঙ্গত ২৭ মার্চ ইংলিশ বাজারে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ দেগঙ্গা, মাটিয়া, বাঁশদ্রোণীর পাশাপাশি ইংরেজবাজার ধর্ষণের মামলার তদন্তের উপর নজরদারির দায়িত্ব দেন দময়ন্তীকে।


ইংরেজবাজারের ধর্ষণের ঘটনায় তদন্ত কতদুর? জানতে তলব

সাত বছর পর ফিরে এসে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদে রয়েছেন দময়ন্তী সেন। বিগত দিনে নিরপেক্ষ তদন্ত করেছিলেন তিনি। এবার সমস্ত ধর্ষণের ঘটনায় নজরদারি রাখতে তাঁকেই নির্দেশ দিল আদালত। তবে গোটা বিষয়টির ওপর নজরদারি রাখতে না চাইলে আদালতকে সরাসরি জানাতে পারেন তিনি।







