ফের বাড়ল অ্যাকটিভ কেস, নতুন করে ফাঁদ পাতছে করোনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বস্তিজনক। দৈনিক সংক্রমণ নেমেছে এক হাজারের নিচে। কমেছে মৃত্যুহারও। তবে এখনই উদ্বেগ কাটছে না। কারণ দিল্লির স্কুলগুলিতে নতুন করে থাবা বসাচ্ছে মারণ ভাইরাস। ফলে গত দু’দিন ধরে বাড়তে শুরু করেছে অ্যাকটিভ কেস। নয়ডার চারটি স্কুলে গত তিন দিনে ২৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে।

আর পড়ুনঃ ফের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও হুমকি, ভয়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ঐ নাবালিকার

রাজধানী দিল্লি লাগোয়া এই শহরে কোভিড চিত্র উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিকেল অফিসার ডা.‌ সুনীল কুমার শর্মা জানালেন, ‘গতকাল খৈতান পাবলিক স্কুলে ১৩ জন পড়ুয়ার কোভিড আক্রান্ত হওয়ার খবর মেলে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্কুল বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত গোটা নয়ডায় ২৩ জন পড়ুয়া করোনা আক্রান্ত।’‌

ফের বাড়ল অ্যাকটিভ কেস, নতুন করে ফাঁদ পাতছে করোনা
ফের বাড়ল অ্যাকটিভ কেস, নতুন করে ফাঁদ পাতছে করোনা

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৫। তবে, স্বস্তি দিচ্ছে কোভিডে মৃত্যুর গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪ জনের। সক্রিয় কোভিড রোগীর সংখ্যাও বেড়েছে। দেশে মোট অ্যাক্টিভ কেস রয়েছে ১১,৩৬৬ । বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ১১,১৯১। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যাও কম। গত ২৪ ঘণ্টায় ৭৯৬ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

ফের বাড়ল অ্যাকটিভ কেস, নতুন করে ফাঁদ পাতছে করোনা
ফের বাড়ল অ্যাকটিভ কেস, নতুন করে ফাঁদ পাতছে করোনা

দেশে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২৫ লাখ ৭ হাজার ৮৩৪। দেশে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৪০ হাজার ৯৪৭ জন। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৪৭ জনের।

ফের বাড়ল অ্যাকটিভ কেস, নতুন করে ফাঁদ পাতছে করোনা

ফের বাড়ল অ্যাকটিভ কেস, নতুন করে ফাঁদ পাতছে করোনা

এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ৬ লক্ষের বেশি। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৯১৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর