ফের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও হুমকি, ভয়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ঐ নাবালিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, ময়নাগুড়ি: ধর্ষণের চেষ্টার অভিযোগ। পরবর্তীতে নাবালিকাকে হুমকির অভিযোগ। ঘটনায় মানসিকভাবে ভেঙ্গে পড়ার পাশাপাশি ভীত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ময়নাগুড়ির নাবালিকা । বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।

আরও পড়ুনঃ জঙ্গলমহলে নাশকতার ছক মাওবাদীদের, হাই অ্যালার্ট জারি, পুলিশদের ছুটি বাতিল

শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। চলছে চিকিৎসা। আজ তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় সহ দুই বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি এবং আনন্দময় বর্মন। তারা ওই নাবালিকার সব খোজ নেন এবং তার চিকিৎসার জন্য অর্থ যোগার করে জমা করেন হাসপাতালে।

ওই নাবালিকার বাবা এবং মাকে সব ধরনের সাহায্য করবার কথাও দিয়ে আসেন। ওই নাবালিকা সুস্থ হয়ে উঠলে তার দেখাশোনার দায়িত্বও নেবেন দুজন বলে খবরে জানা গেছে। ওই নাবালিকা একটি দোকানে কাজ করত। এবং পাশাপাশি পড়াশোনাও করত।

সে পড়াশোনাতেও ভালো ছিল বলে জানা গেছে। তার বাবা আগে যে দোকানে কাজ করত বর্তমানে ওই নাবালিকাও ওই দোকানে কাজ করতে শুরু করে। তার বাবার অসুস্থতার কারনে সেদিন তার বাবা অর্ধেক রাস্তায় তাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসার পথে এই ঘটনা ঘটে।

ফের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও হুমকি, ভয়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ঐ নাবালিকার

তার পরিবারের অভিযোগ তাদের মেয়ে পড়াশোনায় ভালো ছিল এবং তাকে পাড়ার সবাই ভালোবাসত। কেউ প্রতিহিংসা পরায়ন হয়েই এই কাজ করেছে বলে অভিযোগ তাদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর