জঙ্গলমহলে নাশকতার ছক মাওবাদীদের, হাই অ্যালার্ট জারি, পুলিশদের ছুটি বাতিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন ধরে ফের জঙ্গল মহলে মাওবাদীদের আনাগোনা বেড়েছে। মাওবাদীদের বিভিন্ন কার্যকলাপ গতিবিধিও লক্ষ্য করা গিয়েছে। জঙ্গলমহলে মাঝেমাঝেই মিলছে মাওবাদীদের পোস্টার। এমনকি গত ৮ এপ্রিল মাওবাদীদের ডাকা বন্ধে ভালো সারা পড়েছিল জঙ্গলমহলে।

আরও পড়ুনঃ ধর্ষণ নিয়ে প্রতিবাদ করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে, বললেন TMC নেতা

আর এর পরেই কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী আগামী ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে জঙ্গলমহলে বড়সড় নাশকতা চালাতে পারে মাওবাদীরা। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের এই খবরের পরেই গোটা জঙ্গলমহল ব্যাপী হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

বাতিল করা হয়েছে সমস্ত স্তরের পুলিশ কর্মীদের ছুটি। উল্লেখ্য মাওবাদী নেতা কিষেণজির মৃত্যুর পর বেশ কিছুদিন শান্ত অবস্থায় ছিল জঙ্গলমহল। তারপরে ধীরে ধীরে সেই শান্ত জঙ্গলমহল আবার মাওবাদীদের পদচারণে উত্তপ্ত হতে শুরু করেছে।

জঙ্গলমহলে নাশকতার ছক মাওবাদীদের

জঙ্গলমহলে নাশকতার ছক মাওবাদীদের, হাই অ্যালার্ট জারি, পুলিশদের ছুটি বাতিল

গোয়েন্দা সূত্রে খবর জঙ্গলমহলে মাওবাদী রে এই নাশকতা চালাতে পারে প্রধানত থানা পুলিশকে লক্ষ্য করে। কারণ থানা পুলিশ ক্যাম্পে তারা হামলা চালাতে পারলে সেখান থেকে পুলিশের ব্যবহৃত অস্ত্র শস্ত্র তারা নিজেদের কাজে লাগাতে পারবে । আর কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে এই খবর আসার পরেই প্রশাসন সতর্ক হয়ে সমস্ত ব্যবস্থা করতে শুরু করেছেন বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত