নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের বেশ কয়েকটি ঘটনায় একাধিকবার বেলাগাম মন্তব্য করে চলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। একাধিক বেফাঁস মন্তব্য সৌগতর, যার জেরে অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে। তাই শৃঙ্খলারক্ষা কমিটির তরফে তলব করা হল তাঁকে। তৃণমূল সূত্রে খবর, বারবার সতর্ক করেও কোনও লাভ হয়নি। তাই তলব করা হয়েছে তাঁকে।কবে ডাকা হবে প্রবীন সাংসদকে সেবিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর কাছে বার্তা যেতে পারে।
আরও পড়ুনঃ পাঁচ ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরি চাইল হাইকোর্ট! পাশাপাশি সাক্ষীদের নিরাপত্তা দিতে নির্দেশ


উল্লেখ্য, সম্প্রতি হাঁসখালির সহ রাজ্যের একাধিক ঘটনা নিয়ে দমদমের সাংসদ বলেন, সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে। এখানে জিরো টলারেন্স করতে হবে। কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও ঘটনা লজ্জার। আমি আশা করি পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখবে।আর তাঁর এই মন্তব্যের কারণেই দলের অন্দরে ক্ষোভ বাড়তে শুরু করে।

শনিবার ভবানীপুরে প্রিয়নাথ মল্লিক রোডের অফিসে এই সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস সহ দলের একাধিক নেতৃত্ব। সেখানেই সৌগত রায়ের মন্তব্যের বিরুদ্ধে সরব হন তাঁর দলেরি নেতারা।


সোমবার বাড়ি ভাঙার কাজ নিয়ে শুরু অশান্তি। কারা বাড়ি ভাঙবে ? কারা বখরা পাবে ? গতকাল রাত থেকেই বেঁধেছে অশান্তি। সোমবার সকালে তা চরম আকার নেয়। ঘটনাটি ঘটেছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাড়ায়। একেবারে পাড়ায় সিন্ডিকেটের বিবাদ। বিশাল চ্যাঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন সাংসদ সৌগত রায়। ফোন করে খবর দিতে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। এধরনের ঘটনা রেল কলোনির আন্দোলন অথবা নকশাল আন্দোলনের সময়েও ঘটেনি বলে দাবী করেন তিনি।
বেফাঁস মন্তব্য সৌগতর, সাবধানের পরে এবার তলব

একের পর এক ঘটনায় সৌগত রায়ের মন্তব্যের জেরে বিপাকে তৃণমূল। তাই এবার তাঁকে দলব করল দলের শৃঙ্খলা রক্ষা কমিটি।







