নজরবন্দি ব্যুরোঃ ময়নাগুড়ি, নেত্রা, শান্তিনিকেতন, নামখানা ও পিংলা- রাজ্যের পাঁচ ধর্ষণকাণ্ডের তদন্তের রিপোর্ট চাইল হাইকোর্ট। একই সঙ্গে রাজ্যপুলিশের কাছ থেকে চাওয়া হয়েছে কেস ডায়েরিও। পাশাপাশি নির্যাতিতা, তাদের পরিবার ও সাক্ষীদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ফের নাবালিকাকে ধর্ষণ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এবার উত্তর দিনাজপুর
আগেই উত্তর ২৪ পরগনার দুটি, মালদা ও কলকাতার একটি করে ধর্ষণ কাণ্ডের তদন্তের নজরদারির ভার আইপিএস অফিসার দময়ন্তী সেনকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই পাঁচ ধর্ষণ কাণ্ড নিয়ে মামলাটি করেন বিজেপি-র পক্ষ থেকে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।

এর আগে উত্তর ২৪ পরগনায় দু’টি, মালদহে একটি ও কলকাতায় একটি ধর্ষণের ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে তিনটিতেই নির্যাতিতা নাবালিকা। ওই চারটি ধর্ষণের ঘটনার তদন্তে নজরদারির দায়িত্ব দময়ন্তী সেনকে দিয়েছে হাই কোর্ট।
পাঁচ ধর্ষণ-কাণ্ডের কেস ডায়েরি চাইল হাইকোর্ট! পাশাপাশি সাক্ষীদের নিরাপত্তা দিতে নির্দেশ
এই মামলাগুলির শুনানিতে প্রধান বিচারপতি একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন।মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত এক মামলার শুনানিতে এমন নির্দেশ দেয়। পাশাপাশি, তিনদিনের মধ্যে অর্থাৎ শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট ও কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



