ফের নাবালিকাকে ধর্ষণ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এবার উত্তর দিনাজপুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, উত্তর দিনাজপুর: ১০ বছরের এক নাবালিকা শৌচাগারে ধর্ষণ! মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ। গুরুতর জখম অবস্থ্যায় রায়গঞ্জ হাসপাতালে ভর্তি ওই নাবালিকা। খবর পেয়ে হাসপাতালে গিয়ে নির্যাতিতার সাথে দেখা করলেন এলাকার সাংসদ দেবশ্রী চৌধুরী ও তৃনমুলের নেত্রী শম্পা সরকার।

আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার’ –এর সুনাম জিতেন্দ্রর, বিজেপিতে বাড়ছে অস্বস্তি

বাড়িতে একা পেয়ে ১০ বছরের নাবালিকাকে ধর্ষন করে বলে অভিযোগ। কিশোরী চিৎকার করলে তার মুখ চেপে ধরে, কাউকে জানালে প্রাননাশের হুমকি। অভিযুক্ত নাবালক বলে দাবী। বর্তমানে নাবালিকা রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। তদন্তে পুলিশ।

কালিয়াগঞ্জ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাবালক কে ইতিমধ্যেই আটক করছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। নৃগৃহিতার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্রই করা হবে পুলিশি করবাই। জানিয়েছেন সুপার সুপার সানা আখতার, রায়গঞ্জ পুলিশ জেলা। অপরদিকে কালিয়াগঞ্জ ধর্ষণের ঘটনায় নির্যাতিতার সাথে রায়গঞ্জ মেডিকেলে দেখা করলেন সাংসদ দেবশ্রী চৌধুরী। দেখা করলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পম্পা সরকার।

ফের নাবালিকাকে ধর্ষণ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এবার উত্তর দিনাজপুর
ফের নাবালিকাকে ধর্ষণ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এবার উত্তর দিনাজপুর

সাংসদ অভিযোগ করেন নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। ফলে এখনও অভিযোগ জানাতে পারছেনা ঐ নির্যাতিতার গরীব পরিবার। পাশাপাশি সংসদ আরও জানান, আমরা বিজেপি ঐ পরিবারের সাথে আছি। আমি মেডিকেল কলেজ থেকে নির্যাতিতার বাড়িতে যাবো। রাজ্যে নাবালিকারা ধর্ষিত হয়েই চলেছে, কারণ মুখ্যমন্ত্রী ধর্ষকদের পক্ষে কথা বলছেন, তাই এ ধরনের ঘটনা বেড়ে চলেছে। আমরা দোষী ব্যক্তির সাজা চাই।

ফের নাবালিকাকে ধর্ষণ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এবার উত্তর দিনাজপুর
ফের নাবালিকাকে ধর্ষণ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এবার উত্তর দিনাজপুর

ফের নাবালিকাকে ধর্ষণ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এবার উত্তর দিনাজপুর

পাশাপাশি মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পম্পা সরকার বলেন, অভিযুক্ত কিশোর ধরা পড়েছে। আইন আইনের মতো চলবে। আমরা দলগত ভাবে নির্যাতিতার পরিবারের পক্ষে আছি। দোষী ব্যক্তির সাজা চাই আমরা। পাশাপাশি দেবশ্রী চৌধুরীর মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করার বিরুদ্ধে পম্পা দেবী বলেন, দেবশ্রী চৌধুরী ও একজন মহিলা। তার এই ঘটনা নিয়ে রাজনীতি করা সাজে না। তাকেতো রায়গঞ্জে দেখাই যায় না। আজ কেনো তিনি এসেছেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন