নজরবন্দি ব্যুরোঃ সদ্য আসানসোলের উপনির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। শুধুমাত্র তাই-ই নয়, জেতা আসন হারাতে হয়েছে বিজেপিকে। প্রায় তিন লক্ষ ভোটে জয়লাভ করে নজির গড়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এবার হারের কারণ ব্যাখা করলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর কথায়, মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সহজে সুবিধা পেয়েছেন। যার প্রভাব সরাসরি ভোটারদের ওপর পড়েছে। ‘দুয়ারে সরকার’ –এর সুনাম জিতেন্দ্রর, তাই বিজেপি বাড়ছে অস্বস্তি।
আরও পড়ুনঃ ৪০০ দিনে পড়ল হবু শিক্ষকদের আন্দোলন, এখন তাঁদের অনুপ্রেরণা সোমা


এদিন ট্যুইট করে বিজেপি নেতা বলেন, আমার ব্যক্তিগত অভিমত লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে পেয়েছেন। তাই সরাসরি এর সুবিধা পেয়েছেন। যার প্রভাব পড়েছে ভোটারদের ওপর। একইসঙ্গে রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার কথা নিজের আরও একটি ট্যুইটে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, গত বছর থেকেই ভোট পরবর্তী হিংসার কারণে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। শাসক দ৯লের বিরুদ্ধে মত প্রকাশ করতে ভয় পাচ্ছে মানুষ।

উল্লেখ্য, সদ্য উপনির্বাচনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া আসনে এভাবে পরাজয় সেটা ভাবতে পারেনি বিজেপি। এমনকি নিজের আসন দক্ষিণ আসানসোল কেন্দ্রেও পরাজিত হন তিনি। এরপর জিতেন্দ্রর ট্যুইটে কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির।


It is my personal opinion that schemes like Laxmi Bhandar, Swastha Sathi, Kanyashree and easy access to beneficiaries through Duare Sarkar Camps are having a massive impact upon the voters in West Bengal.
— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) April 19, 2022
‘দুয়ারে সরকার’ –এর সুনাম জিতেন্দ্রর, বিজেপির অন্দরে বাড়ছে ক্ষোভ

সম্প্রতি বিজেপির মধ্যে ক্ষোভের আগুন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দলের সাংগঠনিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন বেশ কয়েকজন বর্ষীয়ান নেতৃত্ব। এমনকি নির্বাচনে পরাজয়ের জন্য রাজ্য নেতৃত্বকেই দুষছেন তাঁরা। সেই তালিকায় প্রথম দিকে রয়েছেন সৌমিত্র খাঁ, অনুপম হাজরার মতো নেতারা। এরই মাঝে জিতেন্দ্র তিওয়ারির এই মন্তব্য বিজেপিকে খানিকটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে গেরুয়া শিবিরকে।







