Sougata Roy: মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী, দাবী সৌগত রায়ের 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অতীতে কোনও মন্তব্য করলেও আমি এখন দিতে নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী। তিনি ছিলেন, আছেন, আমার বিশ্বাস থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক। নতুনদের কাছে জনপ্রিয় নেতা। এটুকু বলতে পারি। পার্থ চট্টোপাধ্যায়ের মতো এবার একই সুর দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথাতেও।

আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আবার উত্তপ্ত ইসলামপুর, চলল গুলি, জখম দশ

কিন্তু কেন একথা বললেন তিনি? তবে কী তৃণমূলের মধ্যেই কে জনপ্রিয় তা নিয়ে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে? সেই জন্যই কী মমতা পন্থী এবং অভিষেক পন্থী দেখানোর চেষ্টা চলছে? এবিষয়ে সৌগত রায় বলেন, অনেক সময় মানুষ বলে সংশোধন করে। এমি আত্মনিয়ন্ত্রণের পক্ষপাতি। এমনটাই জানালেন সৌগত রায়।

Saugata Roy Says There Is No Alternative Of Mamata Banerjee In TMC After Inner Conflict In The Party | Saugata Roy On Mamata Banerjee: মমতার নামে দল চলে, তৃণমূলে ওঁর বিকল্প নেই,

তিনি আরও বলেন, এখন শুধুমাত্র লোকসভা কেন্দ্রে থেকে নিজের কাজটুকু করতে চাইছেন। দলের নির্দেশ মেনি লোকসভার সমস্ত বৈঠকে উপস্থিত থাকছেন। আগামী দিনে দল যা নির্ধারণ করবে সেটাই মেনে নিতে রাজি তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী, দাবী সৌগত রায়ের 

মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী, দাবী সৌগত রায়ের 
মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী, দাবী সৌগত রায়ের

এর আগে একই ধরনের মন্তব্য করতে দেখা যায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে। ততদিন তৃণমূলে আছি। তাঁর কথায়, অভিষেক তরুণ প্রজন্মের শ্রেষ্ট নেতা। পার্থবাবুর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী পদে দীর্ঘ ইতিহাস গড়বেন। অভিষেক তো নিজেই বলে দিয়েছেন আগামী ২০ বছর মুখ্যমন্ত্রী পদ নিয়ে ভাবছেন না।  এবার সৌগত রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত