তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আবার উত্তপ্ত ইসলামপুর, চলল গুলি, জখম দশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুই গোষ্ঠীর সংঘর্ষে আবার উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর থানার ভদ্রকালী এলাকা। সোমবার রাতের ইসলামপুরে শোনা গেল গুলি–বোমার শব্দ। এমনকী সংঘর্ষে গুলি–বোমা মারার অভিযোগ পর্যন্ত উঠেছে।

আরও পড়ুনঃ পদে না থেকেও কীভাবে লালবাতি ব্যবহার করেন অনুব্রত? রাজ্যের কাছে হলফনাম চাইল হাইকোর্ট

গুলিতে জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। ঠিক কী ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গুলি–বোমা পড়তে থাকে।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আবার উত্তপ্ত ইসলামপুর, চলল গুলি, জখম দশ

উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই গুলি–বোমার জেরে ১০ জন জখম হয়েছেন। তার মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বেই এই ঘটনা ঘটেছে। বসানো হয়েছে পুলিশ পিকেট।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আবার উত্তপ্ত ইসলামপুর, চলল গুলি, জখম দশ

আর এই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কারণ এই গোষ্ঠীদ্বন্দ্ব হয় মূলত নাঈমুল হক তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং খোলাই প্রধান নামে আরো এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে।

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আবার উত্তপ্ত ইসলামপুর, চলল গুলি, জখম দশ

স্থানীয় সূত্রে জানা যায় খোলাই প্রধান আগে সিপিআইএম করলেও এখন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা। আর তাদের অনুগামীদের এলাকা দখলের লড়াই নিয়েই উত্তপ্ত ইসলামপুর। ঘটনার পরেও এখনো চাপা উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত