Anubrata Mondal: পদে না থেকেও কীভাবে লালবাতি ব্যবহার করেন অনুব্রত? রাজ্যের কাছে হলফনাম চাইল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পদে না থেকেও কীভাবে লালবাতি ব্যবহার করেন অনুব্রত? লালাবাতি ব্যবহার নিয়ে এবার রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

আরপো পড়ুনঃ AC: এসি কিনছেন? ঠিক আগের মুহূর্তে মাথায় রাখছেন তো এই বিষয়গুলো…

উল্লেখ্য, নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে লালবাতি করেন অনুব্রত মণ্ডল? কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর বক্তব্য ছিল যারা বেআইনিভাবে লাল বাতি, নীল বাতি ব্যবহার করেন তা অবিলম্বে খুলতে হবে। এদিন আদালতের কাছে তিনি জানান, কি কারণে অনুব্রত মণ্ডল লালবাতি ব্যবহার করেন? তা জানানোর প্রয়োজন রয়েছে।

West Bengal: SSKM hospital writes to CBI about TMC leader Anubrata Mondal's health

আদালত সূত্রে খবর, এদিন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেন, অনুব্রত মণ্ডল যে গাড়িটি ব্যবহার করেন সেটা একটা চ্যারিটেবল ট্রাস্টের। ওই গাড়ি যদি কোনও ট্রাস্টের হয়, তাঁরাই বা কীভাবে ব্যবহার করত? প্রশ্ন আইনজীবীর। অনুব্রত মণ্ডল এমন কোনও পদে নেই, যাতে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করা যায়। তাহলে তিনি লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করেন কী করে ? পাশাপাশি এতগুলো জেলা পেরিয়ে আসার সময় পুলিশ এনিয়ে কেন ব্যবস্থা নিল না সেই প্রশ্নও তোলেন তিনি।

এমনিতেই কোনও বিশেষ ব্যক্তি ছাড়া লালাবাতি ব্যবহারের অনুমতি নেই। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের নির্দেশিকায় আফ বলে দেওয়া হয়েছে ব্যক্তিগত গাড়িতে কেউ লাল বাতি ব্যবহার করতে পারবেন না। অ্যাম্বুল্যান্স, দমকলের মতো জরুরি পরিষেবার গাড়িতে নীল আলো ব্যবহার করতে পারে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীর ক্ষেত্রে একত্রে লাল, নীল ও সাদা আলোর ব্যবহারের নিয়ম রয়েছে। তবে এক্ষেত্রে কারা ব্যবহার করবেন তা জানাতে হবে কেন্দ্রকে।

পদে না থেকেও কীভাবে লালবাতি ব্যবহার করেন অনুব্রত? কেন আগে পদক্ষেপ নেওয়া হয়নি? 

পদে না থেকেও কীভাবে লালবাতি ব্যবহার করেন অনুব্রত? কেন আগে পদক্ষেপ নেওয়া হয়নি? 
পদে না থেকেও কীভাবে লালবাতি ব্যবহার করেন অনুব্রত? কেন আগে পদক্ষেপ নেওয়া হয়নি?

তবুও নিজের জেলাতেই রমরমিয়ে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন অনুব্রত। এমনকি কলকাতাতেও সেই গাড়ি নিয়ে আসেন। এসএসকেএমেও যেদিন আসেন তাঁর গাড়তে ছিল লালবাতি। যদিও কেষ্ট লালবাতি গাড়ী পাওয়ার অনুমতি নেই সেকথা আগেই বলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর