Partha Chaterjee: পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা, নির্দেশ দিল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরা র নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিকেল সাড়ে ৫ টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা নিয়ে ব্যাপক টানাপোড়েন।

আরও পড়ুনঃ RBI তে লোভনীয় বেতনের চাকরি, জানুন আবেদনের নিয়ম

একইসঙ্গে আদালতের তরফে খুব স্পষ্ট করে বলা হয়েছে সিবিআই চাইলে গ্রেফতার করতে পারে রাজ্যের মন্ত্রীকে। কোনওভাবেই পার্থ চট্টোপাধ্যায় উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবে না। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় আবদুল গণি আনসারির দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ আদালতের।

শিক্ষক নিয়োগ মামলায় যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ জানায় শিক্ষক নিয়গে যে দুর্নীতি হয়েছে তাতে উল্লেখ্য রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। আদালতের সিদ্ধান্তের স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এমনটাই সূত্রে খবর। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছে।

Partha Chaterjee: পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা, নির্দেশ দিল হাইকোর্ট
Partha Chaterjee: পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা, নির্দেশ দিল হাইকোর্ট

উল্লেখ্য সোমবারই গ্রুপ ডি নিয়োগে সোমবার রিপোর্ট পেশ করে বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি। সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে চাকরী পাওয়া ৬০৯ জন পাশই করেনি। তাঁদের র‍্যাঙ্ক বদল করা হয়েছে। একইসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশ কমিটি বেআইনি। এর সঙ্গে সরাসরি রাজ্য সরকারের সম্পর্ক রয়েছে কি না তা স্পষ্ট নয়।

রিপোর্টে প্রথম সারীর বেশ কয়েকজন নেতাদের নাম উঠে এসেছে । ২০১৯ সালে ১ নভেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে সুপারিশ কমিটি গঠন করা হয়েছিল। তাঁরাই ওই ৬০৯ জনের প্যানেল তৈরি করেছিল। সেগুলিকে পরে রেজিস্টারে নথিভুক্ত করা হয়েছে। রিপোর্টে শর্মিলা মিত্র, মহুয়া বিশ্বাস, শেখ সিরাজউদ্দিন সহ একাধিক জনের নাম উঠে এসেছে।

গতকাল রিপোর্ট পেশের সময় আদালতে উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। আদালতের পর্যবেক্ষণ, শান্তিপ্রসাদ সিনহা এবং সমরজিৎ আর্চার্য এই প্যানেল তৈরি করেছে। পাশপাশি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এর সঙ্গে যুক্ত বলেই মনে করা হচ্ছে।

পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা, উডবার্ন ওয়ার্ডে যাওয়া যাবে না 

পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা, উডবার্ন ওয়ার্ডে যাওয়া যাবে না 
পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা, উডবার্ন ওয়ার্ডে যাওয়া যাবে না

উল্লেখ্য, গরুপাচারকাণ্ড মামলায় সিবিআইয়ের তলব পাওয়ার পরেই এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। সে ঘটনা যাতে আর না হয় সেবিষয়েই বার্তা দিলেন বিচারপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত