নজরবন্দি ব্যুরোঃ করোনাকালে দীর্ঘ দুই বছর ধরে কর্মসংস্থানের হাল খুব খারাপের দিকে যাচ্ছিল। এই সময় কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে জনজীবন স্বাভাবিক হচ্ছে চাকরির বাজার। বেসরকারি সংস্থার সাথে সাথে সরকারি চাকরির সুযোগ বাড়ছে আস্তে আস্তে। তাই এবার দেশের সর্বোচ্চ ব্যাংক তথা ব্যাংক নিয়ামক সংস্থা রিজাব ব্যাংক অফ ইন্ডিয়া করতে চলেছে বেশকিছু রিক্রুটমেন্ট।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এধরনের কথা বলতে পারলেন? প্রশ্ন নির্যাতিতার বাবার


RBI তাদের গ্রেট-B বিভাগ পদে মোট ২৯৪ জনকে নিয়োগ করবে বলে ঘোষণা করেছে। পদের নাম অফিসার গ্রেট বি (জেনারেল)। শূন্য পদের সংখ্যা ২৩৮। এই পদে চাকরি করবার জন্য বেতনক্রম হবে ৩৫ হাজার ১৫০ টাকা থেকে ৬২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। পদের নাম অফিসার গ্রেট বি (DEPR)। শূন্য পদের সংখ্যা ৩১। বেতনক্রম ৩৫ হাজার ১৫০ টাকা থেকে ৬২ হাজার ৪০০ টাকা। পদের নাম অফিসার গ্রেড বি (DSIM)। শূন্য পদের সংখ্যা ২৫ টি।

এই পদের প্রার্থীদের বেতনক্রম ৩৫ হাজার ১৫০ টাকা থেকে ৬২ হাজার ৪০০ টাকা। গ্রেড বি জেনারেল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারীকে দশম-একাদশ ও স্নাতক স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৬০ শতাংশের বদলে ৫০% শতাংশ থাকলেই আবেদন করতে পারবেন। অপরদিকে গ্রেড বি (BPR) এই পদের জন্য আবেদনকারীকে অর্থনীতি ইকোনমিক্স ম্যাথমেটিক্যাল, ইকোনমিক্স ইন্টিগ্রিটি ইকোনমিক্স বা ফিন্যান্স এ স্নাতক হতে হবে ৫৫ শতাংশ নম্বর সহ।
অপর পদ গ্রেড বি (DSIM0 এর জন্য আবেদনকারীকে স্ট্যাটিস্টিক ম্যাথমেটিক্যাল, স্ট্যাটিসটিকস ইকোনমিক স্ট্যাটিস্টিক এবং ইনফরমেটিক্স থেকে স্নাতকোত্তর হতে হবে ৫৫ শতাংশ নম্বর সহ। প্রত্যেক আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে জেনারেল ও ওবিসি শ্রেণীর জন্য ৮৫০ টাকা SC ST ও প্রতিবন্ধীদের জন্য আবেদনের খরচ ১০০ টাকা।



RBI তে লোভনীয় বেতনের চাকরি, জানুন আবেদনের নিয়ম
আবেদনের শেষ সময় ২৮ শে মার্চ থেকে ১৮ এপ্রিল এর মধ্যে আবেদন করা যাবে। তাই আর দেরি না করে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ পেতে এক্ষুনি আবেদন করুন বিস্তারিত জানতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট rbi.org.in বিস্তারিত দেখে নিন।







