মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এধরনের কথা বলতে পারলেন? প্রশ্ন নির্যাতিতার বাবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ হাঁসখালির নিহতের বাবা। উনি এক জন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এধরনের কথা বলতে পারলেন? এই প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে ঘটনার অভিযুক্তদের ফাঁসির দাবীতে সরব হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ হাঁসখালির ধর্ষণকাণ্ডে মমতার মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন নির্ভয়ার মা আশা দেবী

এর আগে অবশ্য অভিযুক্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন নিহতের মা। তাঁর কথায়, মেয়ে অন্তসত্ত্বা ছিল না। আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সেই কাজ করেছেন অভিযুক্ত ব্রজকুমার গয়ালি। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবাও।

Why Mamata Banerjee loves to pick celebrity candidates for elections: 3 reasons - Oneindia News

সোমবার মিলনমেলার এক সরকারী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, আপনি রেপ বলবেন না কি প্রেগনেন্ট বলবেন নাকি লভ অ্যাফেয়ার বলবেন…আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি।

তিনি আরও বলেন, মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখ। অভিযোগ দায়ের হয়েছে ১০ তারিখে। কেন আগে অভিযোগ দায়ের করলেন না। কেন বডিটা পুড়িয়ে দিলেন। আমি সবটা না জেনেই বলছি—আসলে রেপ হয়েছে, না প্রেগন্ট্যান্ট ছিল, নাকি অন্য কোনও কারণ ছিল, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, বা শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরা তা জানত, পাড়ার লোকেরাও তো জানত। কাউকে না জানিয়ে মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কীভাবে তদন্ত করবে পুলিশ?

মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এধরনের কথা বলতে পারলেন? প্রশ্ন নির্যাতিতার পরিবারের 

মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এধরনের কথা বলতে পারলেন? প্রশ্ন নির্যাতিতার পরিবারের 
মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এধরনের কথা বলতে পারলেন? প্রশ্ন নির্যাতিতার পরিবারের

হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অনভিপ্রেত। মঙ্গলবার হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি কলকাতা হাইকোর্টের। আবেদন জানালেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আবেদন জমা দেওয়ার পর বিবেচনা করা দেখা হবে। জানালেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত