নজরবন্দি ব্যুরোঃ হাঁসখালির ধর্ষণকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য তোলপাড় রাজ্য রাজনীতি। এবার তার মন্তব্যের প্রসঙ্গ রাজ্য ছাড়িয়ে পৌঁছে গেল অন্য রাজ্যেও। এবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করলেন ২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের শিকার নির্ভয়ার মা আশা দেবী।
আরও পড়ুনঃ নাবালিকার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হাঁসখালিতে গিয়ে মন্তব্য মহুয়ার


আশা দেবী বলেন, “ধর্ষণ নিয়ে যদি মমতা এমন আসেন অসংবেদনশীল মন্তব্য করেন তাহলে তার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই”। তিনি আরও বলেন, “একজন নারী হয়েও যদি তিনি এই মন্তব্য করেন, তাহলে তাঁর পদের সঙ্গে মানানসই হয় না।“
প্রসঙ্গত হাঁসখালির ঘটনা প্রসঙ্গে সোমবার মুখ খুললেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “ আপনি রেপ বলবেন না কি প্রেগনেন্ট বলবেন নাকি লভ অ্যাফেয়ার বলবেন…আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি।“
হাঁসখালির ধর্ষণকাণ্ডে মমতার মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন নির্ভয়ার মা আশা দেবী



এই মন্তব্যের পরেই বিরোধী রাজনৈতিক দল থেকে সেলিব্রিটি, বুদ্ধিজীবী মহলও অবাক। ভালবাসার সম্পর্ক থাকুক আর না থাকুক, ধর্ষণ ধর্ষণই এবং তা ঘোর অপরাধ। মুখ্যমন্ত্রী দোষীকে আড়াল করতে চাইছেন, অভিযোগ বিরোধীদের।








