নজরবন্দি ব্যুরোঃ “১৮ অনুর্ধ্বর সঙ্গে সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন হলেও তা আইনের চোখে ধর্ষণ”, এবার হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুনঃ হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি, আবেদন চাইল আদালত
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া বলেন, “অত্যন্ত ধিক্কারজনক ঘটনা। নাবালিকার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে তার রাজনৈতিক পরিচিতি জরুরি নয়। আমাদের সরকার যা যা পদক্ষেপ করার করছে।
‘জিরো টলারেন্স’ নীতি এক্ষেত্রে গ্রহণ করা হয়েছে।” এদিন এই তৃণমূল সাংসদ আরও বলেন, “পকসো আইন মোতাবেক মামলা রুজু হয়েছে। এক্ষেত্রে একটি বিষয় বলা প্রয়োজন নাবাবালিকার সম্মতিতেও যদি যৌন সম্পর্ক হয় সেক্ষেত্রে তা বেআইনি। পকসো আইন মোতাবেক পদক্ষেপ করা হবে।”
নাবালিকার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হাঁসখালিতে গিয়ে মন্তব্য মহুয়ার
উল্লেখ্য সোমবার মিলনমেলার এক সরকারী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, আপনি রেপ বলবেন না কি প্রেগনেন্ট বলবেন নাকি লভ অ্যাফেয়ার বলবেন…আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি। এই মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্জ রাজনীতি।









