নজরবন্দি ব্যুরোঃ সাড়ে তিন ঘন্টা ধরে চলল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। এরপর নিজাম প্যালেস থেকে বের হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে কী কী প্রশ্নের...
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বিকেল ৫ টা ৪৫ নাগাদ নিজাম প্যালেসে উপস্থিত হন তিনি। সেই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। স্বাধীনতার পর এটা সবচেয়ে বড় দুর্নীতি। দাবী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় রাজ্যের মন্ত্রী। কিন্তু সেই মামলায় নির্দেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপরেই নিজাম প্যালেস পৌঁছলেন পার্থ।
সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় রাজ্যের মন্ত্রী। কিন্তু সেই মামলায় নির্দেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। না হলে হেফাজতে নেওয়ার কথা জানায় আদালত। সিবিআই হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গড়াল ডিভিশন বেঞ্চে। আজই বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি। দুপুর সাড়ে ৩ টে নাগাদ শুরু হবে শুনানি।
স্বচ্ছ সমাজ গঠনে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। সে কথা মাথায় রেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তবে কী আদালতের সুপারিশে মন্ত্রীপদ খোয়াতে পারেন পার্থ চট্টোপাধ্যায়? জল্পনা তুঙ্গে।
আজকেই সন্ধ্যে ৬ টার মধ্যে সিবিআই হাজিরা দিতে হবে পার্থকে নিজাম প্যালেসে । একইসঙ্গে শান্তিপ্রসাদ সিনহা সহ পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটিকে বিকেল ৪ টের মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।