নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ। আজ সন্ধ্যে ৬ টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজকেই সন্ধ্যে ৬ টার মধ্যে সিবিআই হাজিরা দিতে হবে পার্থকে নিজাম প্যালেসে । একইসঙ্গে শান্তিপ্রসাদ সিনহা সহ পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটিকে বিকেল ৪ টের মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।
বুধবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ সীমা অতিক্রম করছে না।

এরপরেই ডিভিশন বেঞ্চের সেই নির্দেশ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীদের আইনজীবীরা। একেবারে স্পষ্ট করে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সিবিআইকে সহযোগীতা করবেন। এদিন আদালতের সামনে ফিরদৌস শামিম বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার যে নির্দেশনামা ছিল তা পেরিইয়ে গেছে। এই মুহুর্তে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা যেন গ্রহণ করা হয়।
গত ১৩ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। ৭ টি মামলার ক্ষেত্রে ৫ সপ্তাহের স্থতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আজ সেই স্থগিতাদেশ তুলে নেওয়ার পর এবার বুধবার সেই রায় অব্যহত রাখল কলকাতা হাইকোর্ট।
এদিন মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বলবৎ করা হয়েছে। অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশে মান্যতা দিল কলকাতা হাইকোরড়টের ডিভিশন বেঞ্চ। ২০১৯ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে সুপার কমিটি গঠন করা হয়েছিল, তাঁরা জড়িত। মন্ত্রীও এই ঘটনায় জড়িত। যে পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে তা তদন্ত করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
সন্ধ্যে ৬ টার মধ্যে সিবিআই হাজিরা দিতে হবে পার্থকে, বিরাট সিদ্ধান্ত আদালতের

একইসঙ্গে প্রাক্তন বিচারপতি আরকে বাগের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট সিঙ্গেল বেঞ্চের হাতে তুলে দেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে তদন্ত হবে বলে জানিয়েছে আদালত। একইসঙ্গে আর্থিক দুর্নীতি খুঁজে বের করার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলেও জানানো হয়েছে। এরপরেই সিঙ্গেল বেঞ্চের তরফে নির্দেশ জারি করা হয়েছে।



