নজরবন্দি ব্যুরোঃ আজকের মতো সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে না পার্থকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যেহেতু সিঙ্গেল বেঞ্চের এই রায় এখনও অবধি আপলোড হয়নি। তাই আগামী সকাল সাড়ে দশটা অবধি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুনঃ Partha Chaterjee: পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা, নির্দেশ দিল হাইকোর্ট


কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন, সেই বেঞ্চের নির্দেশনামা এখনও অবধি ওয়েবসাইটে আপলোড করা হয়নি। সেকারণেই আগামীকাল সকাল সাড়ে ১০ টা অবধি সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
এদিন বলা হয়েছে যতক্ষণ না অবধি বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হচ্ছে, ততদিন এই স্থগিতাদেশ জারি থাকবে। একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলায় স্থিতাবস্থা জারি করা হয়েছে আদালতের তরফে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত কোনও মামলাই এখন আর সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে না।



উল্লেখ্য, মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরা র নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিকেল সাড়ে ৫ টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা নিয়ে ব্যাপক টানাপোড়েন।
একইসঙ্গে আদালতের তরফে খুব স্পষ্ট করে বলা হয়েছে সিবিআই চাইলে গ্রেফতার করতে পারে রাজ্যের মন্ত্রীকে। কোনওভাবেই পার্থ চট্টোপাধ্যায় উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবে না। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় আবদুল গণি আনসারির দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ আদালতের।
সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ, ডিভিশন বেঞ্চে রেহাই পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতেই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ জানায় শিক্ষক নিয়গে যে দুর্নীতি হয়েছে তাতে উল্লেখ্য রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম।







