Partha Chaterjee: বিচারবিভাগীয় ব্যবস্থা নিয়ে মন্তব্য করব না, প্রশ্ন এড়ালেন পার্থ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে আজই সিবিআই দফতরে হাজিরার কথা ছিল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু ডিভিশন বেঞ্চে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের জন্য আপাতত স্বস্তি পেয়েছেন রাজ্যের মন্ত্রী। কিন্তু আদালতের এই নির্দেশ নিয়ে কিছু মন্তব্য করতে রাজি হলেন না তিনি। জানালেন, বিচারবিভাগীয় ব্যবস্থা নিয়ে মন্তব্য করব না। আইন আইনের পথে চলবে।

আরও পড়ুনঃ Calcutta High Court: বদলাতে হবে হাইকোর্টের রোস্টার, না হলে বিচারপতির এজলাস বয়কটের সিদ্ধান্ত আইনজীবীদের

উল্লেখ্য, মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরা র নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিকেল সাড়ে ৫ টার মধ্যে নিজাম প্যালেসের সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরা নিয়ে ব্যাপক টানাপোড়েন।

May be an image of 2 people

একইসঙ্গে আদালতের তরফে খুব স্পষ্ট করে বলা হয়েছে সিবিআই চাইলে গ্রেফতার করতে পারে রাজ্যের মন্ত্রীকে। কোনওভাবেই পার্থ চট্টোপাধ্যায় উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবে না। নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় আবদুল গণি আনসারির দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ আদালতের।

পরে ডিভিশন বেঞ্চে স্বস্তি পান তিনি। আজকের মতো সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে না পার্থকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যেহেতু সিঙ্গেল বেঞ্চের এই রায় এখনও অবধি আপলোড হয়নি। তাই আগামী সকাল সাড়ে দশটা অবধি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন, সেই বেঞ্চের নির্দেশনামা এখনও অবধি ওয়েবসাইটে আপলোড করা হয়নি। সেকারণেই আগামীকাল সকাল সাড়ে ১০ টা অবধি সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

বিচারবিভাগীয় ব্যবস্থা নিয়ে মন্তব্য করব না, চুপ থেকে প্রশ্ন এড়ালেন পার্থ 

বিচারবিভাগীয় ব্যবস্থা নিয়ে মন্তব্য করব না, চুপ থেকে প্রশ্ন এড়ালেন পার্থ 
বিচারবিভাগীয় ব্যবস্থা নিয়ে মন্তব্য করব না, চুপ থেকে প্রশ্ন এড়ালেন পার্থ

এদিন বলা হয়েছে যতক্ষণ না অবধি বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হচ্ছে, ততদিন এই স্থগিতাদেশ জারি থাকবে। একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলায় স্থিতাবস্থা জারি করা হয়েছে আদালতের তরফে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত কোনও মামলাই এখন আর সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত