নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবারের মধ্যে বদলাতে হবে হাইকোর্টের রোস্টার। না হলে বুধবার থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের একাংশ। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক।
আরও পড়ুনঃ নির্যাতিতার পরিবারকে থানায় মানসিক নির্যাতন করা হচ্ছে, অভিযোগ অধীরের


মঙ্গলবার নজীরবিহীন ঘটনা ঘটল কলকাতা হাইকোর্টে। বার অ্যাসোসিয়েশনের বৈঠকে হাতাহাতিতে জড়ান তৃণমূল এবং বিজেপি পনাথী আইনজীবীরা। স্কুল সার্ভিস কমিশনের মামলায় ডিভিশন বেঞ্চের পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতে বিচারব্যবস্থার শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ তুলেছেন আইনজীবীদের একাংশ।
![Private School Fees] Calcutta HC Orders Police Action If Parents Continue Protests Outside School Premises [Read Order]](https://i0.wp.com/www.livelaw.in/h-upload/2020/03/02/370815-calcutta-high-court-delayed-investigation.jpg?w=696&quality=89&ssl=1)
পরিস্থিতি বেগতিক বুঝে প্রধান বিচারপতির কাছে ছুটতে হয় আইনজীবী কল্লোল বসুকে। আরও পুলিশ মোতায়েনের জন্য দাবী তোলেন তিনি। তখন এজলাসের ভিতরে চলছিল হাঁসখালি মামলার শুনানি। অবিলম্বে সকলকে শান্ত হওয়ার জন্য নির্দেশ দেন তিনি।


অভিযোগ, বিচারপতি পর পর একপেশে নির্দেশ দিচ্ছেন। সেইজন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কটের সিদ্ধান্ত নেন তাঁরা। অপর পক্ষের দাবি ছিল সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বিচারপতি। যতক্ষণ না অবধি প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিচ্ছেন, ততক্ষণ অবধি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানিয়েছেন তাঁরা।
বদলাতে হবে হাইকোর্টের রোস্টার, এজলাস বয়কটের সিদ্ধান্ত আইনজীবীদের

ঘটনায় সরব হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, হাই কোর্ট পরিসরে স্বনামধন্য আইনজীবী অরুণাভবাবু ও তাঁর সঙ্গীদের উপর তৃণমূল আশ্রিত গুন্ডাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করছি। আগামিদিনে হয়তো হাই কোর্টের বিচারপতিদের উপরও হামলা হবে। নৈরাজ্যের রাজ্য বাংলার এ এক নতুন অবদান!







