নির্যাতিতার পরিবারকে থানায় মানসিক নির্যাতন করা হচ্ছে, অভিযোগ অধীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার হাঁসখালিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে অধীর চৌধুরী বলেন, নির্যাতিতার পরিবারকে থানায় মানসিক নির্যাতন করা হচ্ছে। সমস্ত দিক থেকে পরিবারের পাশে আশ্বাস প্রদেশ কংগ্রেস সভাপতির।

আরও পড়ুনঃ মদনের ছড়াতে এবার কাত রুদ্রনীল, ‘অনুমাধব’ এর পাল্টা দিলেন তৃণমূল বিধায়ক

এদিন হাঁসখালির পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, ১৮ অনুর্ধ্বর সঙ্গে সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন হলেও তা আইনের চোখে ধর্ষণ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া বলেন, “অত্যন্ত ধিক্কারজনক ঘটনা। নাবালিকার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে তার রাজনৈতিক পরিচিতি জরুরি নয়। আমাদের সরকার যা যা পদক্ষেপ করার করছে।

Mahua Moitra asks BJP to 'drink gaumutra shots' as she readies to speak in Parliament | Latest News India - Hindustan Times

‘জিরো টলারেন্স’ নীতি এক্ষেত্রে গ্রহণ করা হয়েছে।” এদিন এই তৃণমূল সাংসদ আরও বলেন, “পকসো আইন মোতাবেক মামলা রুজু হয়েছে। এক্ষেত্রে একটি বিষয় বলা প্রয়োজন নাবাবালিকার সম্মতিতেও যদি যৌন সম্পর্ক হয় সেক্ষেত্রে তা বেআইনি। পকসো আইন মোতাবেক পদক্ষেপ করা হবে।”

নির্যাতিতার পরিবারকে থানায় মানসিক নির্যাতন করা হচ্ছে, কটাক্ষ অধীরের 

নির্যাতিতার পরিবারকে থানায় মানসিক নির্যাতন করা হচ্ছে, কটাক্ষ অধীরের 
নির্যাতিতার পরিবারকে থানায় মানসিক নির্যাতন করা হচ্ছে, কটাক্ষ অধীরের

ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর দায়ের করতে দেরি কেন? কোনও কারণ দেখানো হয়েছে? এই ধরনের মামলায় ভিডিওগ্রাফি করে সাক্ষীদের জবানবন্দী নিতে হয়। সেটা করা হয়নি কেন? কেস ডায়েরির প্রেক্ষিতে প্রশ্ন মামলাকারীদের। প্রধান বিচারপতিকে খতিয়ে দেখার আর্জি মামলাকারীদের। মঙ্গলবার হাঁসখালির ঘটনায় চলল মামলার শুনানি। রায়দান স্থগিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত