নজরবন্দি ব্যুরোঃ অনুব্রত মণ্ডলের সিবিআই অফিসে জেরার জন্য না যাওয়া এবং সরাসরি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার ঘটনা নিয়ে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ জয় গোস্বামীর কবিতাকে প্যারোডি বানিয়ে ‘অনুমাধব’ কবিতা তার সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করেছিলেন।
আরও পড়ুনঃ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ, আজই সিবিআই হাজিরা দিতে হবে না পার্থকে


এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। আর এবার তৃণমূল নেতা মদন মিত্র সেই কবিতার পাল্টা দিলেন রুদ্রনীল ঘোষ কে। অনুমাধবের পাল্টা ‘রুদ্ররূপ দেখেছ কি ওহে মাধব নীল, বিজেপিতে উপোস করে রয়েছো শুকনো বিল,।

মদন মিত্র তার ফেসবুক পোস্টে এই কবিতা দিয়েই রুদ্রনীলকে পাল্টা আক্রমণ করেছেন। তবে রুদ্রনীলকে পাল্টা আক্রমণ শুধু মদন মিত্র নয় খুব সম্প্রতি তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এই অনুমাধব নিয়ে রুদ্রকে পাল্টা দেখেছিলেন এক গানের মাধ্যমে।
মদনের ছড়াতে এবার কাত রুদ্রনীল, ‘অনুমাধব’ এর পাল্টা দিলেন তৃণমূল বিধায়ক
এবার এই রেশ ধরেই রুদ্রনীল ঘোষ কে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও। মদন মিত্র তার ফেসবুকে যে কবিতা লিখেছেন তা পুরোটাই নিচে দেওয়া হল।










