শনিবার অনুষ্ঠান মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগরে দিয়ে জাকির হোসেন বলেন, তৃণমূলের কিছু প্রধান চুরি করে। আর তার দায় নিতে হয় দলকে। এমনকি অপরাধের ভার নেত্রীর ওপরে পড়ে বলেও দাবি তৃণমূল নেতার। শুধু তাই নয়, এর বিরুদ্ধে জেলা সভাপতিকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেন তিনি।
নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে ফের বৃষ্টি। দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এই সময় ফের দুঃসংবাদ। বজ্রাঘাতে মৃত্যু চারজনের। মুর্শিদাবাদ ও মেদিনীপুরে ঘটনাটি...
ভিড় সামলাতে গিয়েই আহত হয়েছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। পুলিশের পরিচয়ে দিয়েই এক ব্যক্তি জনসমক্ষে ওই সিভিককে মারধর করেছিলেন বলেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এই ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।
প্রধান শিক্ষক মেমো নম্বর জাল করে ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছেন। মুর্শিদাবাদ গোথা এআর হাই স্কুলের শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ওপর চটলেন বিচারপতি। তিনি বলেন, ভূমিকায় আমি একেবারে সন্তুষ্ট নই। তদন্ত সঠিক পথে এগোচ্ছে না।
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে দলের নির্ধারণ, সবটাই তিনিই করবেন। এমনটাই শুক্রবার শীর্ষ নেতৃত্বদের বৈঠকে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকেই সেই কাজ শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। শুরুতেও তাঁর নজরে রয়েছে মুর্শিদাবাদ। সাগরদিঘিতে পরাজয়ের পর আজ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে চান তিনি।
ভুয়ো নিয়োগের পর ২ থেকে ৩ বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। ঘটনার সঙ্গে জেলা পরিদর্শকদের যুক্ত থাকার সন্দেহ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছিল। এবার ভুয়ো নিয়োগ নিয়ে সক্রিয় সিআইডি। মুর্শিদাবাদের সুতির এআর গোথা হাইস্কুলে উপস্থিত হন সিআইডি আধিকারিকরা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অরিজিৎ খুব ভালো গান করে। ও গোটা বিশ্বের গর্ব। ও বলেছিল, আমি জঙ্গিপুরে একটি হাসপাতাল করতে চাই। আমি ওকে বলছি, তুমি এগিয়ে চল। যা যা সাহায্য লাগবে আমরা করব। তুমি এগিয়ে এস। ও মা মাটির মানুষের লোক। মাটিতে চলার লোক। ওর কোনও অহংকার নেই।'