Calcutta High Court: শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ওপর চটলেন বিচারপতি, নিলেন কড়া পদক্ষেপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রধান শিক্ষক মেমো নম্বর জাল করে ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছেন। মুর্শিদাবাদ গোথা এআর হাই স্কুলের শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবার শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ওপর চটলেন বিচারপতি। তিনি বলেন, ভূমিকায় আমি একেবারে সন্তুষ্ট নই। তদন্ত সঠিক পথে এগোচ্ছে না।

আরও পড়ুনঃ Calcutta High Court: পুলিশকে বেআইনি কাজ করতে কি উৎসাহ দিচ্ছেন পুলিশ কমিশনার? কৌস্তভের গ্রেফতারি মামলায় প্রশ্ন বিচারপতির

এর পরেই বিচারপতি সিআইডির ওপর কার্যত ক্ষোভ প্রকাশ করে বলেন, তদন্ত এই পথে চললে সিআইডির ডিআইজিকে ডেকে পাঠাব। প্রয়োজনে আদালতের পর্যবেক্ষণ সার্ভিস বুকে উল্লেখ করতে নির্দেশ দেব। সেটা কিন্তু ভাল হবে না। তাঁর সংযোজন, মামলাকারীর তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। কিন্তু সিআইডির ওপর ভরসা করেছিলাম। এমন কড়া মন্তব্য করতে বাধ্য করবেন না যাতে সিআইডির উপর নেতিবাচক প্রভাব পড়ে।

Calcutta highcourt 15
শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ওপর চটলেন বিচারপতি, নিলেন কড়া পদক্ষেপ

এদিন বিচারপতি সিআইডির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, এখনও অবধি কেন অনিমেষ তিওয়ারিকে গ্রেফতার করা গেল না? কার বদান্যতায় চাকরি করতেন তিনি? কীসের ভিত্তিতে মাইনে পেতেন তিনি? সোমবার শুনানিতে সিআইডি জানায়, অনিমেষ এ রাজ্যে নেই। তাঁর মোবাইল ফোনের লোকেশন কখনও উত্তরপ্রদেশ, কখনও বা বিহার দেখাচ্ছে। তখন বিচারপতির প্রশ্ন, বাবাকে গ্রেফতার করা গেলেও মা-ছেলে বেপাত্তা হল কীভাবে? আগামী ৬ এপ্রিলের মধ্যে যদি অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা না হয় তবে সংশ্লিষ্ট তদন্তকারী অধিকারীদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বিচারপতি।

অভিযোগ, মুর্শিদাবাদের গোথা এ আর হাইস্কুলে প্রধানই শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারি কয়েক বছর ধরে ভুগোলের শিক্ষক হিসেব কর্মরত রয়েছেন তিনি। এক চাকরি প্রার্থী আরটিআই করে জানতে পারেন ভুগোলের বিষয়ে পরীক্ষা দেননি ওই শিক্ষক। এমনকি তাঁর নামের কোনও সুপারিশ করা হয়নি।

শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ওপর চটলেন বিচারপতি, নিলেন কড়া পদক্ষেপ

1 35
শিক্ষক নিয়োগের তদন্তে সিআইডির ওপর চটলেন বিচারপতি, নিলেন কড়া পদক্ষেপ

আরটিআই করে যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা গেছে আতাউর রহমানের নামে সুপারিশ করা হয়েছিল। এখানেই শেষ নয় অরবিন্দ মাইতির নামে আরও এক চাকরি প্রার্থীর নিয়োগপত্র নকল করে চাকরি পেয়েছেন ওই ভুগোলের শিক্ষক অনিমেষ তিওয়ারি। যা দেখেই হতবাক বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপরেই সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত